গোলাপি চুল, ঠোঁটে লিপস্টিক! কোয়ারেন্টাইনে সুন্দরী রমণী সাজলেন প্রাক্তন ক্রিকেটার

গোলাপি চুল, ঠোঁটে লিপস্টিক! কোয়ারেন্টাইনে সুন্দরী রমণী সাজলেন প্রাক্তন ক্রিকেটার

করোনার করাল গ্রাসে কাঁপছে বিশ্ব। চিন, ইতালি ছাড়িয়ে এখন মৃত্যুপুরী হওয়ার দিকে এগোচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ভারত-পাকিস্তানেও ক্রমেই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে দেশের নাগরিকদের বাড়িতে বন্দি থেকে দেশ সেবার বার্তা দিচ্ছেন ক্রিকেটাররা। এবার সুন্দরী রমণী সেজে বাড়িতে বন্দি থাকার বার্তা নিয়ে নেটিজেনদের চোখ কাড়লেন প্রাক্তন পাক ক্রিকেটার।

ঘরে বসে ক্রিকেট জগতের তারকারা প্রত্যেকেই অভিনব কিছু করে দেখাচ্ছেন

ঘরে বসে ক্রিকেট জগতের তারকারা প্রত্যেকেই অভিনব কিছু করে দেখাচ্ছেন

ঘরে বসে ক্রিকেট জগতের তারকারা প্রত্যেকেই করোনা ছুটিতে বিভিন্ন পোস্ট করেছেন। কেউ ক্রিকেটের টিপস দিয়েছেন, কেউ লকডাউনে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করতে বলেছেন। কেউ আবার করোনার বিরুদ্ধে লড়াইয়ে হাত পরিষ্কার কীভাবে রাখবেন দেখিয়েছেন।

অন্যভাবে ধরা দিলেন মুস্তাক

অন্যভাবে ধরা দিলেন মুস্তাক

এদের থেকে একেবার অন্যভাবে করোনা লড়াইয়ে গৃহবন্দি থাকার বার্তা দিয়েছেন পাকিস্তানের এককালের প্রাক্তন পাক তারকা সাকলিন মুস্তাক। সোশ্যাল মিডিয়ায় সাকলিনের পোস্ট করা ভিডিও দেখে সত্যিই তাঁকে চিনতে না পেরে অনেকেই অবাক হয়েছেন।

সুন্দরী রমণী সাজলেন প্রাক্তন ক্রিকেটার

সুন্দরী রমণী সাজলেন প্রাক্তন ক্রিকেটার

পাকিস্তানে করোনা থাবার জন্য সাকলিন এখন বাড়িতে বন্দি হয়েছেন। এই পরিস্থিতিতে একসময়ের ২২ গজ কাঁপানো স্পিনার মেক আপের মাধ্যেমে সুন্দরী রমণী সেজেছেন।

গোলাপি চুল, ঠোঁটে লিপস্টিক

গোলাপি চুল, ঠোঁটে লিপস্টিক

মাথায় লম্বা গোলাপি চুল, ঠোঁটে মানানসই গোলাপি লিপস্টিক! মুহূর্তের জন্য সাকলিনের এই লুক দেখে বোল্ড আউট নেটদুনিয়া! এখানেই শেষ নয় চোখে আই লাইনার! মেয়েদের যাবতীয় সাজের সব সরঞ্জাম জোগাড় করে নিজেকে সুন্দরী রমণী লুকে মেলে ধরেছেন মুস্তাক। ২২ গজে ব্যাটসম্যানদের স্পিন ভেল্কিতে কুপোকাত করার পর এবার রমণী লুকে নেটদুনিয়ায় ভেল্কি দেখালেন।

সাকলিনের মেক আপ আর্টিস্ট

সাকলিনের মেক আপ আর্টিস্ট

ভাইরাল হওয়া ভিডিওতে সাকলিনের সঙ্গে তাঁর মেয়েও ছিলেন। সাকলিন জানিয়েছেন মেয়েই তাঁর মেক আপ করে দিয়েছে। ভিডিওতে সাকলিন জানান, 'কোয়ারেন্টাইনে আমি এভাবে মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছি। মেয়ে জোর করে আমায় এভাবে সাজিয়েছে। আপনারাও করোনা থেকে বাঁচতে ঘরে থাকুন। পরিবারকে সময় দিন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+