বাইশ গজে বিরাট কোহলিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন পাকিস্তানি কিংবদন্তি
বাইশ গজে বিরাট কোহলিকে চ্যালেঞ্জ সাকলিন মুস্তাকের
বিরাটকে চ্যালেঞ্জ সাকলিন মুস্তাকের। করোনার কারণে এখন ক্রিকেট পুরোপুরি বন্ধ। বিশ্বজুড়ে এখন বাইশ গজে তালা ঝুলছে। ভাইরাসের থাবায় কঠিন পরিস্থিতি। প্রাণ বাঁচানোর ইঁদুর-দৌড় চলছে। সংক্রমণ থেকে বাঁচতে এখন একমাত্র উপায় ঘরে থাকা। বিশ্বজুড়ে যখন করোনার এই তাণ্ডব, তখন ঘরে বসে বিরাটকে চ্যালেঞ্জ দিয়ে করোনা পরবর্তী সময় 'একবার সামনে পেলে দেখিয়ে দিতাম' গোছের বার্তা দিলেন সাকলিন মুস্তাক।

নিজের সময়ে বিশ্বের অন্যতম সেরা অফ স্পিনার ছিলেন মুস্তাক। পাকিস্তানের এই ক্রিকেটারের বাইশ গজে যথেষ্ট সুনাম ছিল। একা হাতে ম্যাচ বার করতে দক্ষ ছিলেন সাকলিন। তবে তাঁর বিষাক্ত বোলিংয়ের মতই পুরনো মেজাজটাও এখনও ধরে রেখেছেন পাক প্রাক্তনি।
বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলিকে পেলে বাইশ গজে এখনও নাচিয়ে ছাড়তে পারেন বলে সর্বভারতীয় এক সংবাদপত্রে সাক্ষাৎকারে জানিয়েছেন সাকলিন। শুধু দাবি নয় কোহলির বিরুদ্ধে কোনও দিনও বোলিং করার সুযোগ পেলে আউট করবেন বলে চ্যালেঞ্জ জানিয়েছেন।
ঐ সাক্ষাৎকারে সাকলিন বলেন, 'এখনবার বোলারদের মধ্যে বিরাট কোহলি বা ডেভিড ওয়ার্নারদের আউট করতে পারার মতো বিশ্বাস নেই। আমি জো রুট, বেন স্টোকসদের বিরুদ্ধে বল করেছি। বয়সের কারণে ম্যাচে নামতে না পারলেও নেটে বিরাটের বিরুদ্ধে বল করলে ওকে আউট করতে পারব। '
ভবিষ্যতে বিরাটের বিরুদ্ধে সাকলিনকে কোনও দিনও বোলিং করতে দেখা যাবে কিনা জানা নেই, তবে ৪৩ বছরের প্রাক্তন স্পিনারের এই আত্মবিশ্বাস কিন্তু তরুণ ক্রিকেটারদের বিরাট-ওয়ার্নারদের বিরুদ্ধে চোখে চোখ রেখে বোলিং করার সাহস যোগাতে পারে।












Click it and Unblock the Notifications