Sanju Samson: সঞ্জুর সঙ্গে শশীর সাক্ষাৎ, টি২০ আন্তর্জাতিকে ভারতের কারা শতরান করেছেন?
Sanju Samson: সঞ্জু স্যামসন দুরন্ত শতরান হাঁকিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক সিরিজের শেষ ম্যাচে। এই ইনিংস তাঁর কেরিয়ারের টার্নিং পয়েন্ট হতে পারে বলেও অনেকের ধারণা।
ভারতের হয়ে টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি শতরান রয়েছে রোহিত শর্মার। একনজরে দেখে নেওয়া যাক ভারতের কোন ব্যাটাররা সঞ্জুর আগে টি২০ আন্তর্জাতিকে শতরান করেছেন।

টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি পাঁচটি করে শতরান রয়েছে রোহিত শর্মা ও গ্লেন ম্যাক্সওয়েলের। রোহিত খেলেছেন ১৫৯টি টি২০ আন্তর্জাতিক, ব্যাট করেছেন ১৫১টি ইনিংসে। ম্যাক্সওয়েলের ১১৩টি টি২০ আন্তর্জাতিকের ১০৪টি ইনিংসে রয়েছে পাঁচটি শতরান। ম্যাচ ও ইনিংস কম থাকায় তিনি রয়েছেন শীর্ষে।
ভারতের বর্তমান টি২০ অধিনায়ক আর একটি শতরান পেলেই ছুঁয়ে ফেলবেন রোহিত ও ম্য়াক্সওয়েলকে। শুধু তাই নয়, ম্যাক্সওয়েলকে সরিয়ে তিনি দখলে নিতে পারেন শীর্ষস্থান। আপাতত ৭৪টি ম্যাচে ৭১টি ইনিংসে সূর্যর রয়েছে চারটি শতরান। লোকেশ রাহুলের টি২০ আন্তর্জাতিকে ২টি শতরান রয়েছে।
২০২২ সালে বিরাট কোহলির একমাত্র টি২০ আন্তর্জাতিক শতরানটি এসেছিল এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে। টি২০ আন্তর্জাতিকে ভারতীয়দের মধ্যে সর্বাধিক অপরাজিত ১২৬ রানের রেকর্ডটি রয়েছে শুভমান গিলের দখলে। ভারতের সর্বকনিষ্ঠ হিসেবে টি২০ আন্তর্জাতিকে শতরান করেছেন যশস্বী জয়সওয়াল।
গত বছর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত টি২০ আন্তর্জাতিক শতরান হাঁকান ঋতুরাজ গায়কোয়াড়। ২০২২ সালে আয়ারল্যান্ডে ৫৫ বলে শতরান হাঁকান দীপক হুডা। টি২০ বিশ্বকাপের পর জিম্বাবোয়ে সফরে গিয়ে শতরান পান অভিষেক শর্মা। টি২০ আন্তর্জাতিকে ভারতের প্রথম শতরানকারী সুরেশ রায়না।
ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম হিসেবে ৪০ বলে শতরান পূর্ণ করেছেন সঞ্জু। তিনি তিরুঅনন্তপুরমে ফেরার পর তাঁর সঙ্গে সাক্ষাৎ হলো সাংসদ শশী তারুরের। ভারতের জার্সির রংয়ের পোন্নাদা পরিয়ে তাঁকে স্বাগত জানান শশী। তিনি বরাবরই সঞ্জুর হয়ে ব্যাট ধরেছেন।
Delighted to give a hero’s welcome to “ton-up Sanju” as @IamSanjuSamson returned to Thiruvananthapuram after his stunning century versus Bangladesh. Found a “ponnada” in the appropriate India colours to honour him with!
— Shashi Tharoor (@ShashiTharoor) October 14, 2024
#SanjuSamson pic.twitter.com/g87SxHDOb2
এমনকী আইপিএল বা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেও যখন সঞ্জু ব্রাত্য থেকেছেন, তখনও সরব হয়েছেন শশী। সঞ্জুর যখন ১৪ বছর বয়স তখন তাঁকে দেখে শশী বলেছিলেন, ভবিষ্যতে ধোনির বিকল্প হতে। তখন পাল্টা গৌতম গম্ভীর বলেছিলেন, কারও মতো নয়। সঞ্জু হবেন ভারতীয় ক্রিকেটের সঞ্জু স্যামসন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications