The Hundred: ইংল্যান্ডের ক্রিকেটের সঙ্গে যুক্ত হল কলকাতা, ‘দ্য হানড্রেড’ লিগের দল কিনল গোয়েঙ্কার সংস্থা

খেলার মাঠের পরিধিকে আরও বিস্তৃত করলেন সঞ্জীব গোয়েঙ্কা। আইপিএলে লখনউ সুপার জায়ান্টস দলের মালিক তিনি, দক্ষিণ আফ্রিকা টি২০ লিগে ডারবান সুপার জায়ান্টস দল রয়েছে। আইএসএলে মোহনবাগান এসজি দলের কর্ণধার তিনি। এবার ইংল্যান্ডের 'দ্য হানড্রেড' লিগের দল ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মালিকানার অর্ধেক কিনে নিলেন কলকাতার এই বিশিষ্ট শিল্পপতি।

সোমবার ম্যাঞ্চেস্টার অরিজিনালসের দলটির পক্ষ থেকে একটি বিবৃতিতে ঘোষণা করা হয়েছে, দলের ৪৯ শতাংশ মালিকানা কিনেছে কলকাতার সংস্থা আরপিএসজি গ্রুপ। বাকি অংশের মালিকানা থাকছে ল্যাঙ্কাশায়ার কাউন্টি দলের হাতে। ফলে আরপিএসজি তাদের গণ্ডিকে আরও বিস্তৃত করল। কয়েকদিন আগেই রিলায়েন্স ওভাল ইনভিন্সিবলের ৪৯ শতাংশ শেয়ার কিনেছিল ৬০.২৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে, ভারতীয় মুদ্রায় যা ১৩২ কোটি টাকার আশপাশে।

ইংল্যান্ডের ক্রিকেটে বিনিয়োগ করতে প্রথম থেকেই আগ্রহী ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। এর আগে লন্ডন স্পিরিট দলের ক্ষেত্রেও বিড করেছিল আরপিএসজি গ্রুপ। কিন্তু নিলামের পর সেই দলের মালিকানা সত্ত্ব লাভ করে সিলিকন ভ্যালি টেক। এই ফ্র্যাঞ্চাইজির জন্য ২৯৫ মিলিয়ন পাউন্ড খরচা করে সিলিকন ভ্যালি। কিন্তু চেষ্টা চালিয়ে যেতে থাকে সঞ্জীব গোয়েঙ্কার কোম্পানি। অবশেষে তিনি সফল হলেন।

দ্য হান্ড্রেডে ফ্র্যাঞ্চাইজিগুলির নাম আট শহরের নামে তৈরি করা হয়েছে। যেমন লন্ডন স্পিরিট, ওভাল ইনভিন্সিবল, ম্যাঞ্চেস্টার অরিজিনালস, বার্মিংহাম ফিনিক্স, নর্দান সুপারচার্জার্স, সাউদার্ন ব্রেভ, ওয়েলস ফায়ার ও ট্রেন্ট রকেটস।

এর আগে আরপিএসজি গ্রুপ প্রায় ৭০৯০ কোটি টাকা খরচ করে লখনউয়ের আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়েছিল। ২০২৫ সালের আইপিএল নিলামে আইপিএল নিলামে রেকর্ড দাম দিয়ে ঋষভ পন্থকে দলে নেয় লখনউ দল। ফলে বিরাট ভাবনা চিন্তা নিয়েই যে পন্থকে দলে নিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কারা সেটা এক প্রকার স্পষ্ট ছিল। সেটাই সত্যি হয়েছে। কয়েক সপ্তাহ আগে পন্থকে অধিনায়ক ঘোষণা করেন গোয়েঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+