'রবীন্দ্র জাদেজা ইংরেজি বোঝে না' ভাইরাল হতেই নতুন বিতর্কে সঞ্জয় মঞ্জরেকর
'রবীন্দ্র জাদেজা ইংরেজি বোঝে না' ভাইরাল হতেই নতুন বিতর্কে সঞ্জয় মঞ্জরেকর
২০১৯ সালের বিশ্বকাপ বিতর্ক যেন কিছুতেই সঞ্জয় মঞ্জরেকরের পিছু ছাড়ছে না। সম্প্রতি সেই 'ক্ষুদ্র এবং টুকরো' প্রসঙ্গ উত্থাপন করে ভারতীয় ধারাভাষ্যকার তথা প্রাক্তন ক্রিকেটারকে একহাত নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। এবার সে সংক্রান্তই আরও একটি টুইট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে মঞ্জরেকরকে অল রাউন্ডার জাদেজার ইংরেজির পাণ্ডিত্য নিয়ে প্রশ্ন তুলতে দেখা গিয়েছে।
|
মঞ্জরেকরের বক্তব্য ভাইরাল
সম্প্রতি সঞ্জয় মঞ্জরেকরের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় নিজের কথোপকথনের স্ক্রিন শট তুলে ধরেছেন এক নেটিজেন। যেখানে ৫৫ বছরের প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে ২০১৯ সালের বিশ্বকাপ চলাকালীন রবীন্দ্র জাদেজাকে নিয়ে দুঃখপ্রকাশ না করে বরং নিজের বক্তব্যের সপক্ষে যুক্তি খাড়া করতে দেখা গিয়েছে। বলেছেন যে তিনি ক্রিকেট ফ্যান নন, বরং বিশেষজ্ঞ। আর ওই বিশ্বকাপে তিনি ইংরেজিতে জাদেজাকে যে কথা বলেছিলেন, তার মানে ভারতীয় অল রাউন্ডার বুঝতে পারেননি বলেও আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন মঞ্জরেকর। ওই নেটিজেনের তুলে ধরা স্ক্রিন শটে অন্তত সে কথাই লেখা হয়েছে। এ ব্যাপারে সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিসিসিআইয়ের দৃষ্টি আকর্ষণ করেছে সংশ্লিষ্ট ক্রিকেট ফ্যান। যিনি মঞ্জরেকরের কথার বান থেকে রেহাই পাননি।

সঞ্জয় মঞ্জরেকরের দুই বছর আগের খোঁচো
২০১৯ সালের বিশ্বকাপ চলার সময় রবীন্দ্র জাদেজাকে 'ক্ষুদ্র ও টুকরো' ক্রিকেটার বলে খোঁচা দিয়েছিলেন সঞ্জয় মঞ্জরেকর। এমনকী ওই ইংল্যান্ড বিশ্বকাপ খেলতে যাওয়া ভারতীয় দলে জাদেজার উপস্থিতির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা বর্তমান ধারাভাষ্যকার। এই ইস্যুতে তখন কম বিতর্ক হয়নি। যা চলছে এখনও।

রবীন্দ্র জাদেজার জবাব
সঞ্জয় মঞ্জরেকরের খোঁচার জবাব প্রথমে কথার মাধ্যমেই দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় ক্রিকেটে মঞ্জরেকরের অবদান নিয়ে প্রশ্ন তুলেছিলেন জাড্ডু। বাকি কথা মাঠে নেমে বলেছিলেন ভারতীয় অল রাউন্ডার। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের দুর্দান্ত বোলিং আক্রমণের সামনে যখন আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলেন বিরাট কোহলি, রোহিত শর্মারা, তখন ৭৭ রানের অতি গুরুত্বপূর্ণ ইনিংস খেলে টিম ইন্ডিয়াকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন জাদেজা।

মঞ্জরেকর বনাম অশ্বিন
সম্প্রতি রবিচন্দ্রণ অশ্বিনকে 'সর্বকালের সেরা' ক্রিকেটার মানতে অস্বীকার করে নতুন বিতর্ক তৈরি করেছেন সঞ্জয় মঞ্জরেকর। যা নিয়ে দেশের বর্তমান ও প্রাক্তন ক্রিকেটারের মধ্যে টুইট যুদ্ধ শুরু হয়েছে। বিষয়টি মজার ছলেও এগোলেও অশ্বিনকে নিয়ে মঞ্জরেকরের মন্তব্য মেনে নিতে পারছেন না ক্রিকেট ফ্যানরা।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications