কোহলির বিয়ের দিনই কবে অবসর নেবেন জানিয়ে দিয়েছিলেন ধোনি

কোহলির বিয়ের দিনই কবে অবসর নেবেন জানিয়ে দিয়েছিলেন ধোনি

ভারত অধিনায়ক বিরাট কোহলির বিয়ের দিনই অবসর নিয়ে পরিকল্পনা জানিয়ে দিয়েছিলেন ধোনি। সম্প্রতি জনপ্রিয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকর এমনটা জানিয়েছেন।

ধোনির অবসর নিয়ে জল্পনা

ধোনির অবসর নিয়ে জল্পনা

২০১৯ সালে ইংল্যান্ড বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার দেশের জার্সিতে সেমিফাইনাল ম্যাচ খেলেছিলেন। এরপর আর ভারতের হয়ে খেলেননি মাহি। দেশে এবং দেশের বাইরে ভারতের হয়ে একের পর এক সীমিত ওভারের সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন। আইপিএলে পারফর্ম্যান্স করে ২০২০ টি-২০ ক্রিকেট বিশ্বকাপে দলে সুযোগ পেতেন।করোনায় আইপিএল পিছিয়ে সেপ্টেম্বরে হচ্ছে। বিশ্বকাপ পিছিয়েছে পরের বছর। ফলে ধোনির জাতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে অশ্চিয়তা এবার বাস্তবে পরিণত হওয়ার আশঙ্কা।

আইপিএল দিয়ে মাঠে ফিরছেন মাহি

আইপিএল দিয়ে মাঠে ফিরছেন মাহি

এর মাঝে ফ্যানেদের কাছে অবশ্য সুখবর, দীর্ঘ অপেক্ষার পর মাঠে ফিরছেন ধোনি। করোনা পরিস্থিতির মাঝেই আমিরশাহীত হতে চলা আইপিএলে চেন্নাই সুপার কিংস জার্সিতে মাহিকে মাঠে নামতে দেখা যাবে। কোটি কোটি ক্রিকেট ফ্যানের সেই প্রত্যাশা পূরণের আগে কোহলির বিয়ের দিন ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে মাহি মাঞ্জরেকরকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন বলে তিনি জানালেন।

কী জানিয়েছিলেন ধোনি

কী জানিয়েছিলেন ধোনি

সঞ্জয়ের কথামতো কোহলির রিসেপশনে ধোনির সঙ্গে তাঁর আড্ডা হয়েছিল। সেখানেই ধোনি তাঁকে জানিয়েছেন, যতদিন এমএস নিজেকে ফিট বলে মনে করবেন ততদিন তিনি অবসর নেবেন না। মাঞ্জরেকর বলছেন, 'ধোনি আমাকে সেদিনই বলেছিল, 'যতদিন ও টিম ইন্ডিয়ার সবচেয়ে দ্রুত গতির দৌড়বিদ থাকবেন, ততদিন পর্যন্ত তিনি খেলা চালিয়ে যাবেন। ধোনি নিজেকে এখনও ফিট বলে মনে করে। আর ও সত্যি ফিট। আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করতে পারে ও। তারপর আবার জাতীয় দলে ওর কামব্যাক হতে পারে।'

আইপিএলে হেলিকপ্টারের ফুলঝুড়ি ছুটবে, রায়নাকে সমর্থন সঞ্জয়ের

আইপিএলে হেলিকপ্টারের ফুলঝুড়ি ছুটবে, রায়নাকে সমর্থন সঞ্জয়ের

মাঞ্জরেকর যখন এমনটা বলছেন, তখন দিনকয়েক আগে চেন্নাই দলে ধোনির সতীর্থ সুরেশ রায়না জানিয়েছিলেন, এমএসডি আইপিএল খেলার জন্য মুখিয়ে রয়েছেন। এবার হেলিকপ্টার শটের ফুলঝুড়ি ছুটবে বলে রায়না ভবিষ্যদ্বাণী করেছেন। মাঞ্জরেকর এদিন রায়নার সেই কথা সমর্থন করলেন। তিনি জানান, দুবাইয়ের পরিবেশে ধোনি নিজেকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+