আইপিএল ২০২০-এর ধারাভাষ্যকারদের প্যানেল থেকে বাদ মঞ্জরেকর! তালিকায় কারা?

আইপিএল ২০২০-এর ধারাভাষ্যকারদের প্যানেল থেকে বাদ মঞ্জরেকর! তালিকায় কারা?

ক্ষমা চেয়েও লাভ হল না। আইপিএল ২০২০-এর ধারাভাষ্যকারদের প্যানেল থেকে বাদই যেতে হচ্ছে সঞ্জয় মঞ্জরেকরকে। সম্ভবত আজই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করতে চলেছে বিসিসিআই। তার আগে আইপিএলের ধারাভাষ্যকারদের প্যানেলে থাকতে পারেন কোন কোন ভারতীয়, তার একটি আভাস পাওয়া গিয়েছে।

বাদ পড়তে চলেছেন মঞ্জরেকর

বাদ পড়তে চলেছেন মঞ্জরেকর

একাধিক বিতর্কে জর্জরিত সঞ্জয় মঞ্জরেকর বিসিসিআইয়ের ধারাভাষ্যকারের চাকরি খুইয়েছিলেন। চাকরি ফিরে পেতে নিজের কৃতকর্মের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ক্ষমা চেয়েছিলেন দেশের প্রাক্তন ক্রিকেটার। কিন্তু তাতেও যে তিনি রেহাই পাচ্ছেন না, তা বোঝা যাচ্ছে। এক রিপোর্টে দাবি করা হয়েছে, আইপিএল ২০২০-এর ধারাভাষ্যকারদের প্যানেল থেকে বাদই পড়তে চলেছেন মঞ্জরেকর।

কারা থাকছেন প্যানেলে

কারা থাকছেন প্যানেলে

এক সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, আইপিএল ২০২০-এর ধারাভাষ্যকারদের প্যানেলে রয়েছেন সাত জন ভারতীয়। সুনীল গাভাসকর, লক্ষ্মণ শিবরামাকৃষ্ণাণ, মুরলী কার্তিক, দীপ দাশগুপ্ত, রোহন গাভাসকর, হর্ষ ভোগলে ও অঞ্জুম চোপড়া রয়েছেন সেই দলে।

কোন মাঠে কটি ম্যাচ

কোন মাঠে কটি ম্যাচ

করোনা ভাইরাসের আবহে ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আইপিএল। চলতে ১০ নভেম্বর পর্যন্ত। মোট তিনটি শহরে টুর্নামেন্টের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুবাই ও আবু ধাবিতে আইপিএলের ২১টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৪টি ম্যাচ হবে শারজহতে।

কার কোথায় দায়িত্ব

কার কোথায় দায়িত্ব

সূত্রের খবর, আবু ধাবিতে আইপিএলের ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করবেন দীপ দাশগুপ্ত ও মুরলী কার্তিক। সুনীল গাভাসকর, লক্ষ্মণ শিবরামাকৃষ্ণাণ, রোহন গাভাসকর, হর্ষ ভোগলে ও অঞ্জুম চোপড়া দুবাই ও শারজাহের ম্যাচগুলির ধারাভাষ্য দেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+