Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জাদেজা বিতর্কের বোঝা নিয়েই এবার অশ্বিন সম্পর্কে বড় মন্তব্য ঠোঁটকাটা মঞ্জরেকরের

জাদেজা বিতর্কের বোঝা নিয়েই এবার অশ্বিন সম্পর্কে বড় মন্তব্য ঠোঁটকাটা মঞ্জরেকরের

২০১৯ সালের বিশ্বকাপ চলার সময় অল রাউন্ডার রবীন্দ্র জাদেজাকে নিয়ে করা মন্তব্যের বোঝা এখনও বয়ে নিয়ে চলেছেন সঞ্জয় মঞ্জরেকরকে। তার মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে রবিচন্দ্রণ অশ্বিনকে নিয়ে কড়া কথা বলে নতুন বিতর্ক শুরুর ইন্ধন জোগালেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান। ভারতের অন্যতম সেরা অফ স্পিনারকে নিয়ে এমন কী কথা বলেছেন মঞ্জরেকর, জেনে নেওয়া যাক।

অশ্বিনকে সেরা মানতে রাজি নন মঞ্জরেকর

অশ্বিনকে সেরা মানতে রাজি নন মঞ্জরেকর

ভারতীয় অফ স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা বলে আখ্যা দিয়েছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অশ্বিনের পারফরম্যান্সের দিকে তাকিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দলও। এমতাবস্থায় অশ্বিনকে বিশ্বসেরা মানতে অস্বীকার করেছেন সঞ্জয় মঞ্জরেকর।

মঞ্জরেকরের যুক্তি

মঞ্জরেকরের যুক্তি

সঞ্জয় মঞ্জরেকরের কথায়, দেশের মাটিতে রবিচন্দ্রণ অশ্বিনের বিক্রম সর্বাধিক। সেনার অন্তর্গত দেশ অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় অ্যাশ ততটাও সফল নন বলে পরিসংখ্যানের সূত্র টেনে দাবি করেছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান তথা বর্তমান ধারাভাষ্যকার। ওই চার দেশে অশ্বিনের টেস্টর এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির নেই বলেও দাবি করেছেন মঞ্জরেকর।

অশ্বিনের থেকে জাদেজা উপযোগী

অশ্বিনের থেকে জাদেজা উপযোগী

২০১৯ সালের বিশ্বকাপ চলার সময় যে রবীন্দ্র জাদেজাকে তিনি 'ক্ষুদ্র ও টুকরো' ক্রিকেটার বলে সম্বোধন করে বিতর্ক তৈরি করেছিলেন, সেই ভারতীয় অল রাউন্ডার তথা বাঁ-হাতি স্পিনারকে রবিচন্দ্রণ অশ্বিনের থেকে এগিয়ে রেখেছেন সঞ্জয় মঞ্জরেকর। তাঁর কথায়, গত চার বছরে বিদেশে অ্যাশের তুলনায় বল হাতে ধারাবাহিকভাবে সফল হয়েছেন জাড্ডু। এমনকী ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের হয়ে প্রথম বার খেলতে নেমেই সাড়া জাগানো অক্ষর প্যাটেলও বিদেশে সফল হবেন বলে মনে করেন সঞ্জয়।

অশ্বিনের টেস্ট কেরিয়ার

অশ্বিনের টেস্ট কেরিয়ার

ভারতীয় দলের হয়ে ৭৮টি টেস্ট খেলা রবিচন্দ্রণ অশ্বিন ৪০৯টি উইকেট নিয়েছেন। টেস্টে তিনি ৩০ বার এক ইনিংসে পাঁচ ও তার বেশি উইকেট নিয়েছেন এই অফ স্পিনার। ভারতের মাটিতে লাল বলের ফর্ম্যাটে ২৮৬টি উইকেট নিয়েছেন অশ্বিন। দেশের মাটিতে টেস্টের এক ইনিংসে ২৪ বার পাঁচ ও তার বেশি উইকেট নিয়েছেন অ্যাশ। প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সর্বাধিক উইকেট সংগ্রাহক হওয়ারও সুযোগ রয়েছে ভারতীয় স্পিনারের সামনে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+