সোশ্যাল মিডিয়ায় ট্রোলড, মাইকেল ভনকে ব্লক করলেন সঞ্জয় মঞ্জেরেকর
সোশ্যাল মিডিয়ায় ট্রোলড, মাইকেল ভনকে ব্লক করলেন সঞ্জয় মঞ্জেরেকর
ভারতের বিশ্বকাপ দলের অন্যতম সদস্য রবীন্দ্র জাদেজাকে 'ক্ষুদ্র ও টুকরো' ক্রিকেটার বলে বিতর্কে জড়িয়েছেলেন সঞ্জয় মঞ্জেরেকর। ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকারকে টুইটারে কড়া ভাষায় জবাব দিয়েছিলেন জাদেজাও।
শুধু মুখে নয়, তিনি যে করেও দেখাতে পারেন শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ লিগের ম্যাচ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমি-ফাইনালে ভারতের জার্সিতে মাঠে নামার সুযোগ পেয়ে প্রমাণ করেছেন বাঁ-হাতি অল রাউন্ডার। দুটি ম্যাচেই একটি করে উইকেট নেওয়ার পাশাপাশি কম রান খরচ করে ক্রিকেট বিশ্বের প্রশংসাও কুড়িয়েছেন জাদু।
তাঁদের মধ্যে একজন প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল ভন শুধু রবীন্দ্র জাদেজার সমর্থনে ব্যাট ধরছেন নয়, ভারতীয় অল-রাউন্ডারের সমালোচক সঞ্জয় মঞ্জেরেকরকেও বিঁধেছেন। জাদেজার এমন পারফরম্যান্সের পর 'ক্ষুদ্র ও টুকরো' ক্রিকেটার মন্তব্য নিয়ে মঞ্জেরেকরকে পাল্টা দিয়েছেন ভন। লিখেছেন, 'ব্লাডি হেল বিটস অ্যান্ড পিস ক্যান স্পিন ইট...'।
Bloody hell Bits & Piece can Spin it .... #CWC19
— Michael Vaughan (@MichaelVaughan) July 9, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এরপরেই মাইকেল ভনকে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ব্লক করে দেন সঞ্জয় মঞ্জেরেকর। টুইটারে সে কথা নিজেই জানান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।
BREAKING NEWS .. I have been blocked by @sanjaymanjrekar .. !!! #CWC19
— Michael Vaughan (@MichaelVaughan) July 9, 2019
Come on Sanjay unblock me on Twitter ... It’s only Bantz ... !!!! #India https://t.co/kmlZ7BK1Vf
— Michael Vaughan (@MichaelVaughan) July 9, 2019
 <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>উল্লেখ্য, ভারতের হয়ে ১৫১টি একদিনের ম্যাচ খেলা রবীন্দ্র জাদেজা করেছেন ২০৩৫ রান। নিয়েছেন ১৭৪টি উইকেট। অন্যদিকে, জাতীয় দলের হয়ে ৭৪টি ওয়ান ডে খেলা মঞ্জরেকর করেছেন ১৯৯৪ রান। দুই খেলোয়াড়ের পার্থক্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে।
Click it and Unblock the Notifications