Sanjay Bangar: সফল ক্রিকেটার হতে পারেননি! কেন শরীরে রূপান্তর ঘটিয়ে ফেললেন সঞ্জয় বাঙ্গারের সন্তান?
সময়ের সঙ্গেই আধুনিক হয়েছে সমাজ। বিদেশের মতোই লিঙ্গ পরিবর্তনের কথা মাঝেমধ্যেই শোনা যাচ্ছে ভারতেও। সম্প্রতি আরও একটি ঘটনা প্রকাশ্যে এল। তবে তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে প্রবল কারণ তিনি প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান।
ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার তথা ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন। না কোনও ক্রিকেটীয় কীর্তি গড়ে নয় নিজেকে সম্পূর্ণ বদলে ফেলে। শরীর নিয়ে ভাঙা গড়ার খেলা সেলেব সন্তানদের নতুন কোনও বিষয় নয়। তবে বাঙ্গারের সন্তান যেটা ঘটিয়েছেন তা নেট দুনিয়ায় ঝড় তুলেছে। ছেলে থেকে মেয়ে হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের সন্তান।

সোশ্যাল মিডিয়ায় নিজের রূপান্তের ছবি পোস্ট করেছেন পরিবর্তিত অন্যা। তিনি লিখেছেন, ১০ মাস সময় লেগেছে ছেলে থেকে নিজেকে মেয়েতে রূপান্তরিত করতে। পেশাদার ক্রিকেটার হওয়ার লড়াই সেটা ব্যর্থ হয়েছে। অন্যদের মতোই সকাল থেকেই ক্রিকেট মাঠে গিয়েছি। কিন্ত এর জন্য অনেক দ্বিধাদন্দ্ব সামলাতে হয়েছে। কিন্তু এতদিনের পরিশ্রম কোনও কাজে লাগেনি।'
Sanjay Bangar's son undergoes harmone replacement surgery.
— Amit T (@amittalwalkar) November 10, 2024
Aryan becomes Anaya!
Have a look at Ananya's instagram post!#Cricket #CricketTwitter #SanjayBangar pic.twitter.com/esePJjf4Ua
এখানেই থেমে না থেকে অন্যা আরও লিখেছেন, 'খেলার বাইরে আমি একটা নতুন জীবন খুঁজে পেয়েছি। কিন্তু সেই কাজ করতে গিয়ে আমাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। কঠিন হলেও শেষ পর্যন্ত কাজটা করতে পেরেছি। কঠিন সময়ে নিজেকে চিনতে পারাটাই আসল। আমি অত্যন্ত গর্বিত যে ক্রিকেটের সঙ্গে আমি জড়িয়ে আছি।'
বাঙ্গারের সন্তানের এই পোস্টের পরই যে প্রশ্নটা প্রথমে উঠে আসছে সেটা হল, সফল ক্রিকেটার হতে না পেরেই কি মানসিকভাবে অবসাদে ভুগছিলেন? যা থেকে পরিত্রানের জন্য রূপান্তরিত হওয়ার সিদ্ধান্ত নিলেন? সঞ্জয় বাঙ্গারের সন্তান বাঁ হাতি ব্যাটার লেস্টরশায়ারের হিঙ্কলে ক্রিকেট ক্লাবে খেলেন। রূপান্তরিত হওয়ার পর কি খেলা চালিয়ে যেতে পারবেন?
আইসিসি রূপান্তর হওয়া মহিলাদের খেলার অনুমতি দেয় না। এই প্রসঙ্গে অন্যা আরও লিখেছেন, ক্রিকেটকে চিরকাল ভালোবেসেছি। শরীর বদলে গিয়েছে আমার, ক্রিকেটের নিয়মই আমাকে বাতিল করে দিয়েছে সেই খেলা থেকে।'












Click it and Unblock the Notifications