সিএসকে-র অধিনায়কত্ব ছাড়তে পারেন ধোনি! আভাস প্রাক্তন ক্রিকেটার তথা কোচের!

সিএসকে-র অধিনায়কত্ব ছাড়তে পারেন ধোনি! আভাস প্রাক্তন ক্রিকেটার তথা কোচের!

আগামী মরশুমে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে মাঠে নামতে দেখা যাবে না বলে মনে করেন দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার। ধোনিকে যতটা চেনেন সেই অভিজ্ঞতা থেকে টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচের মত, ২০২১ সালের আইপিএলে কেবল ক্রিকেটার হিসেবেই বাইশ গজে নামবেন মাহি। সিএসকে-র নেতা অন্য কেউ হবেন বলে বিশ্বাস করেন বাঙ্গার। সেই খেলোয়াড়ের নামও বললেন প্রাক্তন ক্রিকেটার।

কী মনে হয় বাঙ্গারের

কী মনে হয় বাঙ্গারের

এমএস ধোনিকে খুব কাছ থেকে দেখা দেশের প্রাক্তন অল রাউন্ডার সঞ্জয় বাঙ্গার মনে করেন আইপিএলের আগামী মরশুমে সিএসকে-র জার্সিতে অন্য কোনও নেতাকে দেখবেন ক্রিকেট প্রেমীরা। ধোনি কেবল ক্রিকেটার হিসেবে দলে থাকবেন বলে বিশ্বাস করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটিং কোচ।

ধোনির পরিবর্তে কে

ধোনির পরিবর্তে কে

সঞ্জয় বাঙ্গার মনে করেন সিএসকে-র অধিনায়কত্ব অভিজ্ঞ প্রোটিয়া ক্রিকেটার ফ্যাফ ডু প্লেসিসের হাতে ছেড়ে দিতে পারেন মহেন্দ্র সিং ধোনি। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে দীর্ঘ সময় ধরে নেতৃত্ব দেওয়া ফ্যাফ, মাহির যোগ্য উত্তরসূরি হবেন বলে মনে করেন বাঙ্গার।

আইপিএল ২০২০-এর ব্যর্থতা

আইপিএল ২০২০-এর ব্যর্থতা

আট দলের আইপিএল ২০২০-এর সপ্তম স্থানে শেষ করেছে চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের ইতিহাসে এমন লজ্জাজনক পারফরম্যান্স আগে কখনও করেনি এমএস ধোনির দল। এই ফলাফল কিংবদন্তি ক্রিকেটারের কেরিয়ারেও কালো দাগ, তা বলাই চলে।

খেলবেন ধোনি

খেলবেন ধোনি

সেই ক্ষিপ্রতা আর নেই। শরীরে ক্লান্তির ছাপ স্পষ্ট। তবু সিএসকে-র জার্সিতে আগামী আইপিএল যে তিনি খেলবেনই, তা জানিয়ে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাতেই নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন ধোনিপ্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+