বিরাটকে টেক্কা রোহিতের, সন্দীপের অঙ্কে কীভাবে বাজিমাত 'হিটম্যানের'

বিরাট নয় তাঁকে টেক্কা দেওয়ার মতো ক্রিকেটার রয়েছেন ভারতীয় দলেই। এমনটাই মত সন্দীপ পাতিলের।

বিশ্ব ক্রিকেটে বড় চাঞ্চল্য , বিরাটকে টেক্কা দিলেন এক ভারতীয় ক্রিকেটার। এমনই মারাত্মক মন্তব্য করেছেন নির্বাচক সন্দীপ পাতিল। তাঁর মতে বিরাটের চেয়ে বড় ব্যাটসম্যান রোহিত শর্মা।

বিরাটকে টেক্কা রোহিতের, সন্দীপের অঙ্কে কীভাবে বাজিমাত 'হিটম্যানের'

একটি সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন সন্দীপ পাতিল। তাঁর মতে ব্যাটিং স্কিলের হিসেবে বিরাটের থেকে কয়েক ধাপ এগিয়ে রোহিত শর্মা। বিরাটকে এতদিন ভালোরকম টক্কর দিতেন স্টিভ স্মিথ, জো রুটরা। কিন্তু হঠাৎই বিরাটকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল সন্দীপ পাতিলের মন্তব্য।

সন্দীপ বলেছিলেন, '‌বিরাট কোহলির ভক্তরা হয়ত অখুশি হবেন। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে বিরাটের চেয়ে এগিয়ে রোহিত। বিরাট নিঃসন্দেহে বড় ব্যাটসম্যান, এ নিয়ে কোনও সন্দেহ নেই,টেস্টে ও ভারতের সেরা ব্যাটসম্যান, কিন্তু সীমিত ওভারের খেলার কথা তুললে রোহিত বিরাটের থেকে এগিয়ে। '‌

ইতিমধ্যেই একদিনের আন্তর্জাতিকে তিনটি দ্বিশতরান করে ফেলেছেন রোহিত শর্মা। এই কৃতিত্ব আর কারও নেই। টি ২০ তে দ্রুততম শতরান করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে দুটো শতরান করেছেন গেইল, ম্যাকালাম, এভিন লুইস, কলিন মুনরো। সন্দীপ পাতিল আশাবাদী বিয়ের ব্রেকের পর দক্ষিণ আফ্রিকায় রান পাবেন ।

রোহিত ও বিরাটের তুলনা হলেও পরিসংখ্যানে কিন্তু খুব সামাণ্যই পার্থক্য। ২০১৫ -র পর এখনও অবধি দুজনেই ১১টি শতরান করেছেন। তবে রোহিত শর্মা কম ইনিংস খেলে এই কৃতিত্ব অর্জন করেছেন।

২০১৫ থেকে ৪৮ ম্যাচে ১১ শতরান করেছেন রোহিত। অন্যদিকে বিরাটের লেগেছে ৫৬ টি ম্যাচ। মোট রানের বিচারে ১২ টি অর্ধশতরান সহ বিরাটের ঝোলায় রয়েছে ২৮২২ রান, রোহিতেপ ১১ টি অর্ধশতরানে ২৬৭২ রান।

পাশাপাশি সফল অধিনায়ক বিরাটের থেকে পার্টটাইম ব্যাটন নিয়ে রোহিত প্রমাণ করে দিয়েছেন নিজের অধিনায়কত্ব স্কিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+