IPL 2025: চোট পেয়ে ছিটকে গেলেন সন্দীপ শর্মা, মাঠের বাইরে মহৎ উদ্যোগ রাজস্থান রয়্যালসের
আইপিএলের গ্রুপ পর্ব যত শেষ দিকে এগিয়ে আসছে ততই ক্রিকেটারদের ছিকটে যাওয়ার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্য়াচের দিনই বিরাট ধাক্কা রাজস্থান রয়্যালস শিবিরে। এবার চোট পেয়ে গোটা আইপিএল থেকে ছিটকে গেলেন সন্দীপ শর্মা। রাজস্থান রয়্য়ালস দলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
আঙুলে চোটের জন্য মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচে খেলতে পারেননি সন্দীপ, শুধু মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচই নয় একইসঙ্গে চলতি আইপিএলের বাকি ম্যাচগুলোতে খেলা হবে না সন্দীপের। আইপিএলের ১০ ম্য়াচ খেলে ৯ উইকেট নিয়েছিলেন সন্দীপ, তাঁর ইকোনমিক রেট ছিল ৯.৮৯। ফলে তাঁর মতো পেসারের ছিটকে যাওয়াটা বিরাট ধাক্কা রাজস্থান রয়্যালস দলের জন্য।

গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে আঙুলে চোট পেয়েছিলেন সন্দীপ। তাঁর চোট বেশ গুরুতর। ফলে চলতি আইইপিএলে তাঁর খেলা হবে না। মরশুমের বাকি সময়ের জন্য তার বিকল্প ক্রিকেটারকে চূড়ান্ত করার কাজ শুরু করছে রাজস্থান রয়্য়ালস।
রাজস্থান রয়্য়ালস দলের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, আঙুলে ফ্র্যাকচারের কারণে সন্দীপ শর্মাকে মরশুমের বাকি সময় খেলতে পারবেন না। । গুজরাতের বিরুদ্ধে ম্যাচে এই চোট নিয়েও তিনি বোলিং করে গিয়ে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছেন। গোটা রাজস্থান রয়্যালস দলের পক্ষ থেকে সন্দীপের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। দ্রুত তাঁর বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে।
এদিকে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে রাজস্থানের মহিলাদের সমর্থনে পুরো গোলাপি জার্সিতে খেলতে নামলেন রিয়ান পরাগরা। অল পিঙ্ক জার্সি ম্যাচে যে অর্থ উঠবে তা যাবে রয়্যাল রাজস্থান ফাউন্ডেশনে। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে যে টিকিট বিক্রি হয়েছে তার থেকে ১০০ টাকা করে গ্রামের মহিলাদের সাহায্যার্থে ব্যবহার করবে রাজস্থান দল। ম্যাচে প্রত্যেক ছয়ে সৌর বিদ্যুতের দ্বারা আলোকিত হবে।
এদিকে ইংল্যান্ড ফুটবল দলের প্রাক্তন কোচ সাউথগেট জয়পুরে এই ম্যাচে উপস্থিত ছিলেন। রাজস্থান রয়্যালস দলের জার্সিতে দেখা গেল তাঁকে।












Click it and Unblock the Notifications