'আমি নির্দোষ, আইনের উপর আস্থা রয়েছে', বললেন দিল্লি ক্যাপিটলসের প্রাক্তন তারকা তথা নেপালের জাতীয় দলের অধিনায়ক

'আমি নির্দোষ, আইনের উপর আস্থা রয়েছে', বললেন দিল্লি ক্যাপিটলসের প্রাক্তন তারকা তথা নেপালের জাতীয় দলের অধিনায়ক

১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত তিনি। তবে, শুক্রবার তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করলেন নেপালের জাতীয় দলের অধিনায়ক সন্দীপ লামিচানে। তিনি জানিয়েছেন দেশে ফিরে নিজেকে নির্দোষ প্রমাণের জন্য এই মামলা লড়বেন। ২২ বছর বয়সী তরুণ এই ক্রিকেটারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে নেপালের এক আদালত।

ধর্ষণের অভিযোগ নেপালের অধিনায়ক সন্দীপ লামিচানের বিরুদ্ধে:

ধর্ষণের অভিযোগ নেপালের অধিনায়ক সন্দীপ লামিচানের বিরুদ্ধে:

এই মুহূর্তে ক্যারিবিয়ন প্রিমিয়ার লিগ (সিপিএল)-এ খেলছেন সন্দীপ লামিচানে। তবে, তাঁর বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ সামনে আসার পর নেপালের জাতীয় দলের অধিনায়কের পদ থেকে তাঁকে নির্বাসিত করা হয়েছে। ১৭ বছর বয়সী ওই কিশোরী তাঁর অভিভাবককে সঙ্গে নিয়ে সন্দীপের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেছেন। এই সপ্তাহের প্রথম দিকে অভিযোগ জানাতে গিয়ে ওই কিশোরী বলেছেন, গত মাসে সন্দীপের সঙ্গে দেখা করে সারা দিন ঘোরার পর সেই দিনই রাত্রে নেপালের অধিনায়ক তাঁকে ধর্ষণ করেন কাঠমান্ডুর এক হোটেলে।

আমি নির্দোষ, টইটারে প্রতিক্রিয়া সন্দীপের:

এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া সন্দীপ দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে। তিনি লিখেছেন, "আমি নির্দোষ এবং নেপালের সম্মানীয় আইন প্রক্রিয়ার উপর সম্পূর্ণ আস্থা রয়েছে। আমি সিদ্ধান্ত নিয়েছি সিপিএল থেকে বিরতি নিয়ে কিছু দিনের মধ্যেই আমার দেশে ফেরার। আমি তৈরি এই সব ভিত্তিহীন অভিযোগের সম্মুখীন হতে। আশা করি নির্দোষের প্রতি সঠিক বিচার পাবে এবং সঠিক ভাবে তদন্ত করা হবে।"

আন্তর্জাতিক স্তরে নেপালের ক্রিকেটের মুখ লামিচানে:

আন্তর্জাতিক স্তরে নেপালের ক্রিকেটের মুখ লামিচানে:

বিশ্বের দরবারে নেপালের ক্রিকেটের মুখ সন্দীপ লামিচানে। নেপালের ক্রিকেটে উন্নতিতে তাঁর অবদান রয়েছে অনেক অংশে। তাঁর দক্ষতা প্রমাণ করেছে উচ্চমানের ক্রিকেটার উঠে আসতে পারে নেপাল থেকেও। ২০১৮ সালে আইসিসি'র ওডিআই স্ট্যাটাস পায় ভারতের প্রতিবেশী দেশটি। তবে, বিশ্বকাপে খেলা থেকে অনেক দূরে রয়েছে এই দেশ।

আইপিএল-এওখেলেছেনসন্দীপ লামিচানে:

আইপিএল-এওখেলেছেনসন্দীপ লামিচানে:

নিজের কেরিয়ারে সব থেকে বড় ব্রেকটি সন্দীপ পান যখন তাঁকে ২০১৮ আইপিএল-এর নিলাম থেকে দলে নেয় দিল্লি ক্যাপিটলস। নেপালের ক্রিকেটকে বিশ্ব স্তরে ভাল মতো পরিচিতি এনে দেওয়ার মূল কারিগর সন্দীপ লামিচানে। বিদেশের একাধিক ফ্রাঞ্চাইজি লিগে তিনি নিয়মিত মুখ। বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন সন্দীপ। আইপিএল-এ ৯টি ম্যাচে ১৩টি উইকেট তিনি সংগ্রহ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+