'মাতারা ড্যাশার' সনৎ জয়সূর্যের করুণ কাহিনি, জানলে চোখে জল চলে আসবে

সনৎ জয়সূর্য, বিশ্বক্রিকেটের এক সময়ের ত্রাস , কিন্তু এখন তিনি মোটেও ভালো নেই। 

মাতারা ড্যাশার বললেই মনে পড়ে তাঁর নাম সনৎ জয়সূর্য। একাই ব্যাট হাতে এমন খেলা দেখিয়েছেন তাতে বিপক্ষ চোখে সর্ষে ফুল দেখছে। সেই জয়সূর্য এখন যা অবস্থা দেখলে ক্রিকেটপ্রেমী মাত্রই মন খারাপ হত।

'মাতারা ড্যাশার' সনৎ জয়সূর্যের করুণ কাহিনি

এই মুহূর্তে ক্রাচ ছাড়া হাঁটতে পারেন না শ্রীলঙ্কার একসময়ের বিস্ফোরক এই ক্রিকেটার। হাঁটুর চোটের জন্য বেশকিছুদিন ধরেই ভুগছেন জয়সূর্য। হাঁটুর অস্ত্রোপচারের জন্য মেলবোর্ন পাড়ি জমাবেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন জয়সূর্যর যা অবস্থা তাতে ক্রাচ ছাড়া হাঁটতে গেলে অপারেশন ছাড়া কোনও বিকল্প নেই।

'মাতারা ড্যাশার' সনৎ জয়সূর্যের করুণ কাহিনি

অস্ত্রোপচারের পরও স্বাভাবিকভাবে হাঁটতে অন্তত মাস দেড়েক সময় লাগবে। এদিকে নিজের দুরন্ত কেরিয়ারে ৬৯৭৩ রান রয়েছে নিয়েছেন ৯৮ টি উইকেট। অন্যদিকে একদিনের ক্রিকেটে রয়েছে ১৩,৪৩০ রান এবং ৩২৩ উইকেট। টি-টোয়েন্টিতে করেছেন ৬২৯ রান ও নিয়েছেন ১৯ উইকেট।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরও ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন জয়সূর্য। দু'বার তিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্বাচন কমিটির চেয়ারম্যান ছিলেন জয়সূর্য। কিন্তু তার আমলে সেভাবে পারফরম্যান্স দিতে পারেননি তাঁরা। ২০১৭ সাল দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের জেরে জয়সূর্যের পরিচালনাধীন নির্বাচন কমিটি পদ থেকে সরে দাঁড়ায়।

একসময় তাঁর চওড়া ব্যাটে বিশ্বজয় করেছিলেন। দুনিয়ার সমস্ত বোলাররাই ভয় পেতেন তাঁকে। সেই শ্রীলঙ্কার সনৎ জয়সূর্যই এখন প্রায় অথর্ব।দ্রুত সেরে উঠুন মাতারা ড্যাশার এখন এই প্রার্থনাই করছে ক্রিকেট দুনিয়া।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">COLOMBO Former Sri Lanka captain Sanath Jayasuriya is suffering from a knee injury and is even unable to walk without crutches. love for Jayasuriya🌹😘 the best <a href="https://t.co/IIdvDVtlXS">pic.twitter.com/IIdvDVtlXS</a></p>— خان طارق خان (@MussaTariq) <a href="https://twitter.com/MussaTariq/status/948881182405677057?ref_src=twsrc%5Etfw">January 4, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+