১৫ রানে ৫ উইকেট! শামি-সিরাজদের দাপটে প্রবল চাপে নিউজিল্যান্ড, ভারত ওডিআই সিরিজ জয়ের পথে

রায়পুরে সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকে টস হেরে ব্য়াট করতে নেমে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড। ১৫ রানে ৫ উইতেট হারিয়েছে টম লাথামের দল।

রায়পুরে আজই প্রথমবার কোনও একদিনের আন্তর্জাতিক হচ্ছে। আর সেখানেই ভারত এগিয়ে চলেছে বিশ্বের ১ নম্বর ওডিআই দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত করতে। এক ম্যাচ বাকি থাকতেই। উইকেট শুকনো, ঘাসের আস্তরণ রয়েছে। শহিদ বীর নারায়ণ সিং ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সেই পিচেই জ্বলে উঠলেন ভারতীয় পেসাররা।

ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড

ব্যাটিং বিপর্যয়ে নিউজিল্যান্ড

টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ওভারের পঞ্চম বলেই আঘাত হানেন মহম্মদ শামি। স্কোরবোর্ডে কোনও রান যোগ হওয়ার ফাঁকেই প্যাভিলিয়নে ফেরেন ফিন অ্যালেন। ৫ বল খেলে কোনও রান না করেই বোল্ড হয়ে যান ফিন অ্যালেন। এরপর ষষ্ঠ ওভারের তৃতীয় বলে হেনরি নিকোলসের উইকেটটি তুলে নেন মহম্মদ সিরাজ। তিনে নামা নিকোলস ২০ বলে ২ রান করেন। কিউয়িদের এই দ্বিতীয় উইকেটটি পড়েছিল ৮ রানে।

দুরন্ত শামি

৯ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় টম লাথামের দল। সপ্তম ওভারের প্রথম বলে ড্যারিল মিচেল কট অ্যান্ড বোল্ড, মহম্মদ শামির দ্বিতীয় শিকার হলেন ৩ বলে ১ রান করে। এরপর ১৫ রানেই চতুর্থ ও পঞ্চম উইকেট হারায় নিউজিল্যান্ড। ৯.৪ ওভারে ডেভন কনওয়েকে সাজঘরে ফেরত পাঠান হার্দিক পাণ্ডিয়া।

নিজের বোলিংয়ে হার্দিকের অনবদ্য ক্যাচ

নিজের বলেই কনওয়ের ক্যাচটি ধরেন হার্দিক। কিউয়ি ওপেনার কনওয়ে ১৬ বল খেলে ৭ রানের বেশি করতে পারেননি। এদিন টস জেতার পর সিদ্ধান্তের কথা জানাতে রোহিত শর্মা কয়েক সেকেন্ড সময় নেন। তিনি বলেন, টসে জিতলে কী করা উচিত তা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছিল। প্রথমে ঠিক মনে পড়ছিল না। আগের ম্য়াচে পরে বল করে জিতেছিলাম। আজ ফিল্ডিং করব প্রথমে। আমরা নিজেদের চাপের মধ্যে ফেলে কীভাবে খেলতে পারি সেটা দেখে নেওয়াই লক্ষ্য।

রায়পুরেই সিরিজ জয়ের দিকে ভারত

রায়পুরেই সিরিজ জয়ের দিকে ভারত

প্রথম পাওয়ারপ্লেতে নিউজিল্যান্ডের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১৫। এই ১৫ রানেই পঞ্চম উইকেটটি হারায় নিউজিল্যান্ড। এবার আউট অধিনায়ক টম লাথাম। ১৭ বলে ১ রান করে তিনি শার্দুল ঠাকুরের শিকার। এই প্রতিবেদন লেখার সময় নিউজিল্যান্ডের স্কোর ১৪ ওভারে ৪ উইকেটে ২৮। মহম্মদ শামি একটি মেডেন-সহ ৪ ওভারে ৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। সিরাজ চার ওভার বল করেছেন, ১টি মেডেন, ৪ রান দিয়ে তিনি নিয়েছেন ১ উইকেট। শার্দুল ঠাকুরের বোলিং ফিগার ৩ ওভার ১ মেডেন ৯ রান খরচ করে ১ উইকেট। হার্দিক পাণ্ডিয়ার ৩ ওভারের ২টি মেডেন,৯ রান দিয়ে তিনিও একটি উইকেট নিয়েছেন। গ্লেন ফিলিপস ১৪ বলে ৮ ও হায়দরাবাদে শতরানকারী মাইকেল ব্রেসওয়েল ৯ বলে ৪ রান সংগ্রহ করে ক্রিজে রয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+