স্যাম কারান ফাইনালের নায়ক, গত বছরের ধারাভাষ্যকার এবার টি ২০ বিশ্বকাপের সেরাও

টি ২০ বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। মেলবোর্নে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে। ফাইনালের সেরা ক্রিকেটারের পুরস্কারের পাশাপাশি টুর্নামেন্টের সেরার পুরস্কারটিও নিজের দখলে নিলেন স্যাম কারান। আজ পাকিস্তানের বিরুদ্ধে ৪ ওভারে ১২ রানে তিন উইকেট নিলেন। টুর্নামেন্টে তাঁর উইকেট সংখ্যা দাঁড়াল ১৩।

এক বছরেই পালাবদল

এক বছরেই পালাবদল

গত বছরের টি ২০ বিশ্বকাপে কারান খেলতে পারেননি। লোয়ার ব্যাক ইনজুরির কারণে। তবে তাঁকে দেখা গিয়েছিল ধারাভাষ্যকারের ভূমিকায়। আর এবার গোটা টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন এমসিজিতে। এবারের টি ২০ বিশ্বকাপে প্রথম ম্য়াচেই তিনি এক অসাধারণ নজির গড়েন। ইংল্যান্ডের পুরুষ দলের প্রথম ক্রিকেটার হিসেবে টি ২০ আন্তর্জাতিকে ইনিংসে পাঁচ উইকেট ঝুলিতে পুরে। বাটলার ডেথ ওভারে তাঁর উপর আস্থা রেখেছিলেন। তার পূর্ণ মর্যাদাও দেন।

নজরকাড়া কারান

নজরকাড়া কারান

এবারের টি ২০ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে পারথে তিনি ১০ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। মেলবোর্নে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২ উইকেট নিয়েছিলেন ৩১ রানে। ব্রিসবেনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৬ রানে ২টি এবং সিডনিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৭ রান খরচ করে একটি উইকেট নেন। সেমিফাইনালে ভারতের বিরুদ্ধে ৪২ রান দিলেও কোনও উইকেট পাননি। তবে আজ স্বমহিমায় দেখা গেল স্যাম কারানকে। এবারের টি ২০ বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারী শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারঙ্গা, তিনি ১৫টি উইকেট পেয়েছেন। নেদারল্যান্ডসের বাস ডি লিড ও স্যাম কারান পেলেন ১৩টি করে উইকেট। ১১.৩৮ গড় ও ৬.৫২ ইকনমি নিয়ে তিনি সফল বোলারদের তালিকায় রইলেন দ্বিতীয় স্থানে।

স্টোকসকে সেরা মনে করেন স্যাম

স্টোকসকে সেরা মনে করেন স্যাম

ফাইনালের সেরার পুরস্কার পাওয়ার পর কারান হলেন, বেন স্টোকস যেভাবে ব্যাটিং করলেন তাতে আমি মনে করি না এটা আমি পাওয়ার যোগ্য। স্কোয়্যার বাউন্ডারি বড় ছিল। উইকেট সিম বোলারদের সহায়কও ছিল। ফলে রান তাড়া করা চ্যালেঞ্জিং ছিল। আমি স্লোয়ার বল দিয়ে ব্যাটারদের সমস্যায় ফেলার চেষ্টা করে গিয়েছি। এখন আমরা বিশ্বচ্যাম্পিয়ন। অসাধারণ অনুভূতি। স্টোকস আজ প্রমাণ করে দিয়েছেন তাঁকে নিয়ে প্রশ্ন তোলা অবান্তর। ভাষা হারিয়েছি। আমরা এই সাফল্য উপভোগ করতে চাই।

ডেথ বোলিংয়েও কার্যকরী

উল্লেখ্য়, কারান এদিন ২৪টি বল করেছেন তার ১৫টিতে কোনও রান পাননি পাকিস্তানের ব্যাটাররা। ফাইনালে তাঁর ইকনমি মাত্র ৩। কারান টি ২০ আন্তর্জাতিকে ৩৫ ম্যাচে ৪১টি উইকেট নিয়েছেন। ইকনমি ৭.৭১, গড় ২১.৭৫। ১৪৫টি টি ২০ ম্যাচে ১৪৯টি উইকেট রয়েছে। ইনিংসে চার উইকেট চারবার ও ২ বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংসে কাটানো এই ক্রিকেটার। তবে ২০২২ সালের আইপিএল মেগা নিলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন কারান। আগামী বছর তিনি আইপিএলে খেললে আসন্ন মিনি অকশনে চমকপ্রদ দর পেতে পারেন কারান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+