সেলিম দুরানি প্রয়াত, ফিরে দেখা ভারতের প্রাক্তন অলরাউন্ডারের বর্ণময় জীবনের নানা চমকপ্রদ অধ্যায়

সেলিম দুরানি প্রয়াত। ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডারের জীবনের ইনিংস থামল ৮৮-তে। আফগানিস্তানে জন্মে ভারতের হয়ে খেলা তিনিই একমাত্র ক্রিকেটার। জন্ম কাবুলে। সেলিম দুরানি ভাই জাহাঙ্গীরের সঙ্গে থাকতেন গুজরাতের জামনগরে। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে ভারতের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা।

বর্ণময় অধ্যায়ের পরিসমাপ্তি

বর্ণময় অধ্যায়ের পরিসমাপ্তি

সেলিম দুরানির প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ১৯৫৩-৫৪ মরশুমে। ১৯৬০ সালে মুম্বইয়ের ব্র্যাবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক। শেষ টেস্টটিও খেলেন ব্র্যাবোর্নে, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৭৩ সালে। শেষ টেস্টে ৭৩ ও ৩৭ রান করেছিলেন। তার আগে কানপুর টেস্টে প্রথম একাদশে ছিলেন না। তাঁকে দলে ফেরানোর দাবিতে যে স্লোগানটি তখন জনপ্রিয় হয়েছিল তা হলো- নো দুরানি নো টেস্ট।

শোকাহত প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকবার্তায় লিখেছেন, সেলিম দুরানিজি-র সঙ্গে গুজরাতের বহু বছরের নিবিড় সম্পর্ক ছিল। সৌরাষ্ট্র ও গুজরাতের হয়ে খেলেছেন। গুজরাতকেই নিজের ঘর বেছে নিয়েছিলেন। তাঁর সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। ব্যক্তিত্বের বহুমুখিতা আমাকে মুগ্ধ করেছিল। তাঁর অভাব অনুভূত হবে। এই কিংবদন্তি ক্রিকেটার নিজেই ছিলেন এক প্রতিষ্ঠান। বিশ্ব ক্রিকেটে ভারতের উত্থানে অবদান রেখেছেন। মাঠ ও মাঠের বাইরে তাঁর নিজস্ব স্টাইল ছিল।

ভারতকে জিতিয়েছেন স্মরণীয় ম্যাচগুলিতে

বাঁ-হাতি ব্যাটার, বলও করতেন বাঁ হাতে। কখনও ব্যাট হাতে, কখনও দ্রুত উইকেট তুলে নিয়ে ভারতকে জিতিয়েছেন। দেশের হয়ে ২৯টি টেস্ট খেলেছেন। ১২০২ রান করেছেন। ৭৫ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। একটি শতরান ও পাঁচটি অর্ধশতরান করেছেন। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজে ভারত টেস্ট জিতেছিল তাঁর দুরন্ত বোলিংয়ে। সেই টেস্টে সুনীল গাভাসকরের অভিষেক হয়েছিল। কয়েক বলের ব্যবধানে ক্লাইভ লয়েডকে আউট করার পর শূন্য রানে ফেরান গ্যারি সোবার্সকে।

ক্যারিবিয়ানে প্রথম টেস্ট জয়

পোর্ট অব স্পেনে দ্বিতীয় ইনিংসে এই গুরুত্বপূর্ণ উইকেটগুলি দুরানি তুলে নেওয়ায় ভারত সাত উইকেটে টেস্ট জিততে পেরেছিল। ১৭ ওভারে মাত্র ২১ রান খরচ করেছিলেন দুরানি। ১৯৬১-৬২ মরশুমে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ জয়েও তিনি অবদান রাখেন। কলকাতা ও চেন্নাই টেস্টে নিয়েছিলেন যথাক্রমে ৮ ও ১০ উইকেট। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট সিরিজে ৯ ইনিংসে ২৩ উইকেট নিয়ে সর্বাধিক উইকেটশিকারী হন।

বাবাও ছিলেন ক্রিকেটার

১৯৩৪ সালে জন্ম। গ্ল্যামারাস, দীর্ঘদেহী দুরানি সমর্থকদের মধ্যে বিপুল জনপ্রিয় ছিলেন। দর্শকরা ছক্কা মারার আর্জি জানালেই ওভার বাউন্ডারি হাঁকাতেন। এক সাক্ষাৎকারে দুরানি বলেছিলেন, দর্শকদের কথায় ছক্কা মেরেছি তা নয়। সেটা করা কঠিন। কিন্তু আমার ক্ষেত্রে ৬-৭ বার এমনটা হয়েছে। বাবা আবদুল আজিজ ছিলেন ক্রিকেটার। ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৯৩৫-৩৬ মরশুমে সিকে নাইডুর দলের হয়ে আনঅফিসিয়াল টেস্টও খেলেন।

অস্ট্রেলিয়া সিরিজে অভিষেক

অস্ট্রেলিয়া সিরিজে অভিষেক

১৯৫৯-৬০ মরশুমে কানপুরে ভারত প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টেস্টে। সেই টেস্টে জশু প্যাটেলের বোলিং ভারতকে জেতায়। যদিও পরের টেস্টে খাদ্যে বিষক্রিয়ার জেরে খেলতে পারেননি জশু, তাঁর জায়গাতেই দুরানির অভিষেক। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে সেলিম দুরানি পান অর্জুন পুরস্কার। প্রিন্স সেলিম নামে জনপ্রিয় ছিলেন। বলিউডে অভিনয়ও করেছিলেন। পরভীন ববির বিপরীতে তিনি অভিনয় করেছিলেন চরিত্র ছবিতে।

ক্রিকেট মহলে শোকের ছায়া

সেলিম দুরানির প্রয়াণে ভারতের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা শোকপ্রকাশ করেছেন। ১৯৭১-৭২ মরশুমে মধ্যাঞ্চলকে দলীপ ট্রফি জিতিয়েছিলেন দারুণ বোলিং করে। ফাইনালে ৯ উইকেট-সহ ২২ উইকেট নেন। পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে ফাইনালে রান তাড়া করার সময় অপরাজিত ছিলেন ৮৩ রানে, দুটি অর্ধশতরানও করেন সেবারের দলীপ ট্রফিতে। এক ক্রিকেট লিখিয়ে তাই লিখেছিলেন এটা দলীপ ট্রফি না দুরানি ট্রফি তা বোঝা যাচ্ছে না।

মহানুভবের প্রয়াণ

সুনীল গাভাসকর একবার একবার ঘরোয়া ক্রিকেট খেলতে যাচ্ছিলেন দুরানির সঙ্গে ট্রেনে করে। গাভাসকর ব্ল্যাঙ্কেট আনতে ভুলে গিয়েছিলেন। খুব ঠাণ্ডা পড়েছিল। সানি ঘুমিয়ে পড়েন। পরে উঠে দেখেন দুরানি নিজের ব্ল্যাঙ্কেট ঘুমন্ত গাভাসকরকে দিয়েছেন সেলিম দুরানি। এই মহানুভব ক্রিকেটারের প্রয়াণ এক বর্ণময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটাল। গত জানুয়ারিতে পড়ে গিয়ে উরুর হাড় ভেঙেছিল। প্রক্সিমাল ফেমোরাল নেল সার্জারি হয়েছিল দুরানির।

আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+