করোনা লকডাউনে ধোনির মাথা খারাপ! ঘুমের ঘোরে মোবাইল গেমে মত্ত মাহি! অভিযোগ সাক্ষীর
করোনা লকডাউনে ধোনির মাথা খারাপ! ঘুমের ঘোরে মোবাইল গেমে মত্ত মাহি! অভিযোগ সাক্ষীর
করোনা ভাইরাসের কারণে দেশে ম্যারাথন লকডাউন। যে পরিস্থিতিতে ঘরবন্দি হয়ে ধোনির মাথা খারাপ হয়েছে! মাহির বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন স্ত্রী সাক্ষী।

কেন ধোনির মাথা খারাপ
লকডাউনে বাড়িতে সারাদিন গেম খেলছেন ধোনি। স্ত্রী সাক্ষী চেন্নাই সুপার কিংসের ইনস্টাগ্রাম আড্ডায় এমনটাই জানিয়েছেন।

রাতে ঘুমিয়ে ভুল বকছেন মাহি
সাক্ষীর আরও অভিযোগ, 'ধোনি এই লকডাউনে সারাদিন পাবজি খেলছে। সাক্ষী বলেন, ' দিনের বেলায় খেলছে কোনও অসুবিধে নেই।মন ডাইভার্ট হচ্ছে। কিন্তু রাতে ঘুমের ঘোরে বিছানায় পাবজির ভাষায় ধোনি ভুল বকছে!'

বিশ্রাম নেই ধোনির
লকডাউনে ধোনি বিশ্রাম নিচ্ছেন না বলেও অভিযোগ করেছেন সাক্ষী। মাহির স্ত্রী বলেন, 'মাহির মাথায় সবসময় চিন্তা চলেছে। সেটা ভালো কথা। কিন্তু এই লকডাউনে সারাদিন গেম খেললে কীভাবে চলবে।মাথার তো কোনও বিশ্রামই হচ্ছে না!'

বাইক নিয়ে কী করছেন ধোনি
মোবাইল গেম বাদ দিয়ে বাইক নিয়ে ধোনি ব্যস্ত রয়েছেন বলে জানিয়েছেন। মাহির গ্যারেজে ৯টা বাইক রয়েছে। সেই বাইকগুলির বিভিন্ন অংশ খুলে এই লকডাউনে ধোনি মেরামতি করেছেন বলে সাক্ষী জানান।

মাঝে মাঝে ভুলে যাচ্ছে ধোনি
এর মাঝে কোনও একটি বাইকে একটি পার্টস না লাগিয়ে সেটি মাহি সেট করে দেন বলে সাক্ষী আড্ডায় জানিয়েছেন। পরদিন ফের বাইক খুলে আবার পার্টস জুড়ছেন। মাঝে মাঝে এখন ধোনি ভুলে যাচ্ছেন! সব মিলিয়ে লকডাউনে মাহি, সাক্ষীকে বেশ ভালোই বিব্রত করছেন বলে তিনি অভিযোগ করলেন।












Click it and Unblock the Notifications