ধোনির কাছে ছয়ের আবদার স্ত্রী সাক্ষীর, দেখে নিন সেই ভাইরাল ভিডিও
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ধোনির দুরন্ত ব্যাটিং জয় এনে দিয়েছে চেন্নাই সুপার কিংসকে। সেই ম্যাচেই ধোনির কাছে ছয়ের আব্দার করেন তাঁর স্ত্রী।
বুধবার মহেন্দ্র সিং ধোনির ঝোড়ো ব্যাটিংয়ের সাক্ষী থেকেছে এম চিন্নাস্বামী স্টেডিয়াম। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ঘরের মাঠে ধোনির একক দক্ষতায় তাদের উইকেটে পরাস্থ করে চেন্নাই সুপার কিংস। সিএসকের হয়ে ৩৪ বলে ৭০ রানের অপরাজিত ইনিংস খেলেন ধোনি।
তবে লড়াইটা সিএসকে বনাম আরসিবির মধ্যে হলেও এই ম্যাচের আরও একটি আলাদা দৃষ্টিকোন ছিল। মূলত দুই যুযুধান অধিনায়ক বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনির শ্রেষ্ঠত্বের লড়াই ছিল এটি। সেই লড়াইয়ে নিজের নিজের স্বামীকে সমর্থন করার জন্য মাঠে উপস্থিত ছিলেন সদ্য বিবাহিত বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা এবং মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি।
সাক্ষী এবং অনুষ্কার পাশাপাশি উপস্থিত ছিল সুরেশ রায়নার স্ত্রী প্রিয়াঙ্কা এবং ইমরান তাহিরের স্ত্রী সুমায়া দিলদার।
Is Sakshi asking One more SIX?!😊
#RCBvCSK #WhistlePodu #Dhoni pic.twitter.com/ZiEQYqK3SF
— குரு® (@GuruzTweets) April 25, 2018
চেন্নাই ইনিংসের ১৮ ওভারের ঘটনা। মহম্মদ সিরাজের একটি বল পয়েন্ট উপর দিয়ে প্যাভিলিয়নে পাঠালে দেখা যায় ধোনির কাছে আঙুল দেখিয়ে এবং চেঁচিয়ে আরও একটি ছয়ের আবাদার করেন স্ত্রী সাক্ষী। স্ত্রীর আবদার ফেলেননি ধোনি। ছয় মেরে ম্যাচ জেতান নিজের দলকে।
এক দিকে স্বামীর দুরন্ত পারফরম্যান্সে যখন আপ্লুত সাক্ষী তখন অন্য প্রান্তে দেখা যায় শুধুই হতাশা। বিরাটের দল হারায় চোখে মুখে হতাশা ধরা পড়ে স্ত্রী অনুষ্কার।
Click it and Unblock the Notifications