Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sakshi Dhoni’s Favourite Actor: বলিউড অভিনেতারা নন, ধোনি পত্নী সাক্ষীর প্রিয় নায়কের নাম শুনলে অবাক হবেন আপনিও

মহেন্দ্র সিং ধোনির স্ত্রীর হওয়ার সৌজন্যে ক্রিকেটটা ভালোমতোই বোঝেন সাক্ষী। ধোনি ভারতীয় দলে খেলার সময় ভিআইপি গ্যালারিতে দেখা যেত সাক্ষীর উজ্জ্বল উপস্থিতি। ব্যাতিক্রম হয় না আইপিএলের ম্যাচেও। শুধু ক্রিকেট নয় সিনেমার প্রতিও রয়েছে ধোনি পত্নীর সমান ভালোবাসা।

সম্প্রতি প্রযোজক হিসাবেও আত্মপ্রকাশ করেন ভারতীয় ক্রিকেটের তারকা দম্পতি। তামিল ছবি 'লেটস গেট ম্যারেড' ছবিটি প্রযোজনা করেছেন ধোনি এবং সাক্ষী। জানুয়ারি মাসেই এই ছবির ঘোষণা করা হয়েছিল। সম্প্রতিমুক্তি পেয়েছে সাক্ষী-ধোনির প্রথম প্রযোজিত ছবি। প্রসঙ্গত, এই ছবির পরিচালনার দায়িত্বে তামিল পরিচালক রমেশ থামিলমণি থাকলেও ছবির কাহিনী সাক্ষীর মস্তিষ্কপ্রসূত।

সাক্ষী

ফলে সিনেমার প্রতি টান রয়েছে ধোনি পত্নীর। কিন্তু জানেন কী সাক্ষীর প্রিয় অভিনেতার নাম। বলিউড স্টার শাহরুখ, সলমন বা রণবীর নন সাক্ষী ভক্ত অন্য নায়কের। যার নাম শুনলে অবাক হবেন আপনিও। ধোনির স্ত্রীর প্রিয় নায়কের কথাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

কলকাতার বাসিন্দা সাক্ষী কেরিয়ার শুরু করেছিলেন একটি পাঁচতারা হোটেল চাকরি দিয়ে। কিন্ত ধোনি তাঁর রূপ এবং ব্যবহারে মুগ্ধ হন। প্রেম থেকে বিবাহ অভিযানে বেশিদিন সময় লাগেনি। এরপর ভারত অধিনায়কের স্ত্রী হিসাবেই পরিচিত হয়েছেন কলকাতা কন্যা। ধোনি পত্নী হওয়া ছাড়াও নিজস্ব স্বতন্ত্রতা রয়েছে সাক্ষীর। ক্যাপ্টেন কুলের একাধিক ব্যবসা সামলান সাক্ষী।

সাক্ষী

ক্রিকেটার, প্রযোজকের পর ধোনিকে নায়ক হিসাবে দেখা যাবে কিনা এই প্রসঙ্গে সম্প্রতি সাক্ষী জানিয়েছেন, 'যদি ভালো কিছু থাকে, তাহলে তিনি তা করতেই পারেন। ধোনি ক্যামেরা-লাজুক নন।'
সিনেমার বরাবরই ভক্ত সাক্ষী। তবে বলিউড সিনেমা নয় ধোনির সহধর্মীনির বেশি পছন্দ দক্ষিণ ভারতীয় সিনেমা। তাই বলিউড নয় প্রয়োজক হিসাবে তাঁরা আত্মপ্রকাশ করেছেন তামিল ছবিতে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সাক্ষীর প্রিয় নায়কের নাম।

ভারতীয় সিনেমায় বিশেষত বলিউডে স্টার বলতেই প্রথমেই নাম উঠে আসে শাহরুখ, সলমন, আমির, রণবীর কাপূর , রণবীর সিং, বরুণ ধাওয়ানদের। কিন্তু সাক্ষীর পছন্দ এই ক্ষেত্রে বেশ ব্যতিক্রমী। দক্ষিণ ভারতীয় সিনেমা বেশি পছন্দ হওয়ায় সাক্ষীর প্রিয় নায়কও বলিউডের নয়।

সাক্ষী

পুষ্পা সিনেমার নায়ক আল্লু অর্জুনের ভক্ত ধোনির স্ত্রী। সাক্ষী জানিয়েছেন, 'আল্লু অর্জুনের আমি বিরাট বড় ভক্ত। পর্দায় আল্লুর উপস্থিতি এবং এনার্জি আমার খুব ভালো লাগে। আল্লু অর্জুনের সমস্ত সিনেমা তাঁর দেখা। এমনকি ওটিটিতে ভিন্ন ভাষায় তাঁর সিনেমা মুক্তি পেলে সেটাও দেখি আমি।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+