লিগ শুরুর সুখবরে, আইপিএল জ্বরে কাঁপছেন সাক্ষী
লিগ শুরুর সুখবরে, আইপিএল জ্বরে কাঁপছেন সাক্ষী
করোনা নিয়ে উদ্বেগের মাঝেই ক্রিকেট ফ্যানেদের জন্য মন ভালো করা খবর। ১৯ সেপ্টেম্বর থেকে আমিরশাহীতে বসতে চলেছে আইপিএল। ভাইরাসের কড়াল গ্রাসে মিলিয়ন ডলার টুর্নামেন্ট অর্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ায়, লিগ হওয়া নিয়ে বড় আশঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য বিদেশের মাটিতে আইপিএল হচ্ছে। টুর্নামেন্টের দিন ঘোষণা হতে এবার আইপিএল জ্বরে কাঁপলেন ধোনির স্ত্রী সাক্ষী।

রবিবার আইপিএলে নিয়ে বিসিসিআইয়ের বৈঠক হয়। সেই বৈঠকের পর চূড়ান্ত দিনক্ষণ সরকারিভাবে জানানো হয়েছে। ১৯ সেপ্টেম্বর থেকে লিগ শুরু হচ্ছে। ফাইনাল ১০ নভেম্বর। দিনক্ষণ ঘোষণার পাশাপাশি ডবল হেডার ম্যাচের সংখ্যা, ম্যাচ শুরুর সময়, করোনা নিরাপত্তা নিয়েও বিবৃতি দিয়ে বিষদে জানিয়েছে বোর্ড।
লিগ হওয়া নিয়ে শেষ পর্যন্ত সবুজ-সংকেত মিলতেই এরপরই আইপিএল জ্বরে কাঁপছেন সাক্ষী। করোনা উদ্বেগে মার্চ থেকে ধোনির সঙ্গে গৃহবন্দি ছিলেন। ক্রিকেটের জন্য দীর্ঘ অপেক্ষায় ধোনির মতো সাক্ষীরও মুখের হাসি ফুরিয়েছিল।

রবিরার সরকারিভাবে আইপিএল টুর্নামেন্ট নিয়ে দিনক্ষণ ঘোষণা হওয়ার পরপর সাক্ষী হলুদ পোশাকে ছবি পোস্ট করেছেন। প্রিয় দল চেন্নাইয়ের সমর্থনেই যে তিনি হলুদ পরলেন তা বুঝে নিতে সিএসকে ফ্যানেদের অসুবিধে হয়নি। ও
সিএসকে ও ধোনির সমর্থনে গলা ফাটানোর জন্য তাঁর যে অপেক্ষা সইছে না, ছবিতে সেটাই বুঝিয়ে দিলেন সাক্ষী। এরপর ফ্যানেরা পোস্টে গিয়ে অনেকেই কমেন্টে লিখেছেন,সাক্ষীর মতো আমরাও চেন্নাইয়ে সমর্থনে তৈরি।












Click it and Unblock the Notifications