শাকিবের বিরুদ্ধে নয়া অভিযোগ, শ্রীলঙ্কায় যা করেছিলেন বাংলাদেশি অধিনায়ক

শাকিব আল হাসান শ্রীলঙ্কা ড্রেসিংরুমের কাঁচ ভেঙে ফেলেছিলেন জানাচ্ছে সূত্র। 
 

শ্রীলঙ্কা ড্রেসিংরুমে ভাঙচুর বিতর্কে সামনে চলে এল বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের নাম। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেই ম্যাচের শেষ বলের আগের বলে ছয় মেরে দলকে জিতিয়েছিলেন মহম্মদুল্লা রিয়াধ।

শাকিবের বিরুদ্ধে নয়া অভিযোগ, শ্রীলঙ্কায় যা করেছিলেন বাংলাদেশি অধিনায়ক

এদিকে এদিন ম্যাচ চলাকালীন একাধিকবার উত্তেজনা ছড়ায়। আম্পায়ররা সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় প্লেয়ারদের মাঠ থেকে তুলে নেওয়া থেকে দুই দলের ক্রিকেটারদের মধ্যে বাদানুবাদ। এরপর ম্যাচ জিতে নাগিন ডান্স করতে করতে মাঠ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল।

ম্যাচ শেষে ক্রিকেটাররা ড্রেসিংরুম থেকে চলে যাওয়ার পর দেখা যায় ড্রেসিংরুমের দরজার কাঁচটি ভেঙে গেছে। এরপরে ধারণা করা হয়েছিল ক্রিকেটাররা আনন্দ করার সময় এই ঘটনা ঘটেছে। এরজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্ষমাও চায় শ্রীলঙ্কা বোর্ডের কাছে। কিন্তু ম্যাচ রেফারি ক্রিস ব্রড কথা বলেন ক্যাটাররদের সঙ্গে। তাঁদের সূত্র ধরেই সামনে শাকিব আল হাসানের নাম।

শাকিবের বিরুদ্ধে নয়া অভিযোগ, শ্রীলঙ্কায় যা করেছিলেন বাংলাদেশি অধিনায়ক

তাঁরা জানিয়েছেন শাকিব আল হাসান রেগেমেগে দরজায় সজোরে খোলায় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কাঁচের দরজা। খেলার স্পিরিটের বিরোধী এই আচরণের জন্য আগেই অভিযুক্ত হয়েছেন শাকিব আল হাসান। তাঁর ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। এবার নতুন এই কাজের জন্য কী হবে সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+