Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Saika Ishaque:বাংলা দলে এক সময়ে ব্রাত্য সাইকার দেশের জার্সিতে উজ্জ্বল পারফরম্যান্স, পেলে‌ন ঝুলনের সার্টিফিকেটও

ইংল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজে ভারতীয় মহিলা দল হারলেও বল হাতে নজর কেড়েছেন বাংলার সাইকা ইশাক। প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেয়েই নিজের ছাপ রাখতে সক্ষম হয়েছেন কলকাতার বঙ্গ কন্যা। কিন্তু একটা সময় খারাপ পারফরম্যান্সের জন্য বাংলা দল থেকেই বাদ পড়েছিলেন সাইকা। কিন্তু সৌরভের শহরের মেয়ে জানেন কীভাবে প্রত্যাবর্তন করতে হয়।

পার্ক সার্কাসের বাসিন্দা সাইকাকে শুধু ক্রিকেট মাঠেই নয়, একইসঙ্গে বাস্তব জীবনের প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়েছে। বাবা প্রয়াত হয়েছেন আগেই, মা-কে সংসার চালানোর জন্য কঠিন সংগ্রাম করতে হয়েছে। সেখানে মেয়ের ক্রিকেট খেলাটা বিলাসিতা। কিন্তু জেদকে সম্বল করেই লড়াই চালিয়ে যান সাইকা। শেষ পর্যন্ত ২০২৩ সালের মহি‌লাদের প্রিমিয়ার লিগই তাঁর কেরিয়ারে টার্নিং পয়েন্ট হয়।

সাইকা ইশাক

মহিলাদের আইপিএলে দুরন্ত পারফরম্যান্সই ২৮ বছরের ক্রিকেটারকে প্রচারের আলোয় এনেছিল। বাঁ হাতি স্পিনার সাইকা ইশাক ১০ ম্যাচ খেলে যুগ্মভাবে পঞ্চম সর্বোচ্চ ১৫টি উইকেট নেন।তাঁর ১৩.৬৩-র স্ট্রাইক রেট এবং ১৬.২৬-র গড়ও ছিল বেশ চমকপ্রদ।মেগ ল্যানিং, সোফি ডিভাইন, অ্যালিসা হিলি, লরা উলভার্টদের মতো সেরা ব্যাটারদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানের টুর্নামেন্টে নিজের স্পিন বোলিংয়ে ছাপ ছাড়তে সক্ষম হন বাংলার বোলার।

একটা সময় খারাপ পারফরম্যান্স করার কারণে বাংলা দল থেকেও বাদ পড়তে হয়েছিল সাইকাকে। সেই সময়ে বাংলার প্রাক্তন ক্রিকেটার শিবসাগর সিং-এর কোচিংয়ে আসেন সাইকা। শিবসাগরের অধীনেই শুরু হয় সাইকার প্রত্যাবর্তনের লড়াই। শিবসাগরের সৌজন্যেই পুরো বদলে যান সাইকা।

রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি ২০ ম্যাচে প্রতিপক্ষ দলের মিডল অর্ডার ভাঙার দায়িত্ব নেন বঙ্গ কন্যা সাইকা ইশাক। পার্ক সার্কাসের এই মহিলা ক্রিকেটার ৪ ওভার বল করে ২২ রানে তিন উইকেট নিলেন। প্রথমে ক্যাপসিকে ফেরালেন সাত রানে। এরপর ক্রমশ উইকেটে সেট হওয়া অ্যামি জোনসকে আউট করলেন ২৫ রানে। সাইকার তৃতীয় শিকার গিবসন।

অধিনায়ক হরমনপ্রীত কৌর পার্ক সার্কাসের বঙ্গ তনয়ার হাতে ক্যাপ তুলে দেন। রুমেলী ধর, ঝুলন গোস্বামী, প্রিয়াঙ্কা রায়, দীপ্তি শর্মা, রিচা ঘোষ, তিতাস সাধুর পর বাংলার সাত ‌নম্বর ক্রিকেটার হিসাবে জাতীয় টি ২০ দলে অভিষেক হয়েছে সাইকা ইশাকের।

রাজ্যের মেয়ের এমন পারফরম্যান্সে ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক ঝুলন গোস্বামী। তাঁর কথায়, 'বাংলা দল এবং মু্ম্বই ইন্ডিয়ান্সের মেন্টর হিসাবে আমি অত্যন্ত খুশি। আগামী বছর টি ২০ বিশ্বকাপে ভারতীয় দলে কার্যকরী ভূমিকা নি্তে পারেন সাইকা। কারণ ও সব সময়ই ম্যাচ জেতানোর পারফরম্যান্স করেন। সব সময় দলের জয়ে ভূমিকা রাখতে চায়।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+