Sai Sudharsan: পেয়েছেন মাহির উপদেশ, এবার কোহলির থেকে ‘বিরাট শিক্ষা’ চান সুদর্শন
আইপিএএলের পর ইমার্জিং এশিয়া কাপ। ব্যাট হাতে চমক দেখাচ্ছেন সাই সুদর্শন। আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে তামিল এই ব্যাটসম্যানের কাছে খুলে গিয়েছে জাতীয় দলের দরজা। ইমার্জিং এশিয়া কাপে রাইসিং স্টারদের মধ্যে অন্যতম নাম এখন সাই সুদর্শন।
আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে ওপেন করতে নামতেন সাই সুর্দশন। গোটা টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেন সাই। ফাইনালে সিএসকের কাছে গুজরাত হারলেও ৯৬ রান করে নজর কেড়েছিলেন সুদর্শন। আইপিএলে আট ম্যাচে ৩৬২ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট প্রায় ১৪০। গড় ৫১। প্রথম শ্রেণির ক্রিকেটেও রান করেছেন তামিলনাড়ুর ব্যাটার। সেখানে আটটি ম্যাচে দু'টি শতরান করেছেন তিনি। ৫৯৮ রান করেছেন।

কিন্তু জানেন কী সাইয়ের এই পারফরম্যান্সের নেপথ্যে আছে মহেন্দ্র সিং ধোনির অবদানও। তামিলনাডুর ক্রিকেটার হলেও সিএসকে খেলার সুযোগ হয়নি সাইয়ের সামনে। কিন্তু গুজরাত ওপেনারও পেয়েছেন মাহির দীক্ষা। ধোনির উপদেশই পাল্টে দিয়েছিল সাই সুদর্শনের ক্রিকেটীয় ধারা।
আইপিএলে একটি ম্যাচের পর ধোনির সঙ্গে আলাদাভাবে কথা বলেন তরুণ এই ক্রিকেটার। মাহির উপদেশ পেয়েছে নিজেকে তৈরি করেছেন সাই। তাঁর কথায়, 'ধোনি ভাইকে সবাই জানে। উনি খুবই শান্ত থাকেন সব সময়। আমি যখনই কথা বলতে গিয়েছি, মাহি সব সময় বলেছে যে, নিজেকে চিনতে। দলের জন্য কী করতে পারব সেটা বুঝতে। নিজের জন্য খেলার থেকে সেটাই সব বেশি গুরুত্বপূর্ণ।'
ইমার্জিং এশিয়া কাপে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে করেছেন ১৮৭ রান। একটি শতরানও করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ১১০ বলে ১০৪ রানের ইনিংস খেলেছিলেন ভারতীয় তরুণ তুর্কি।

শুধু ধোনি নয়, একইসঙ্গে বিরাট বার্তা নিয়েও ইমার্জিং এশিয়া কাপে খেলতে এসেছেন সাই। কী শিখতে চান কোহলির থেকে? এর উত্তরে সুদর্শন বলেন, 'বিরাট খুব কঠিন মানসিকতার মানুষ। আমি কোহলির থেকে এই জিনিসটা শিখতে চাই। ওর সঙ্গে আমার কথাও হয়েছে।'












Click it and Unblock the Notifications