যুবরাজের জন্মদিনের পার্টিতে সচিন-জাহির-হরভজন, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

যুবরাজের জন্মদিনের পার্টিতে সচিন-জাহির-হরভজন, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

নিজের ৩৮তম জন্মদিন আজীবন মনে রাখবেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি অল-রাউন্ডার যুবরাজ সিং। এই বিশেষ দিনে চলতি বছর ইন্টারনেটে মোস্ট সার্চড ইন্ডিয়ান স্পোর্টস পার্সোনালিটির তালিকার শীর্ষ স্থানে উঠে আসেন তিনি। সন্ধ্যায় সেই সাফল্যের সেলিব্রেশনে পাশে পেয়ে যান তাঁর এক সময়ের সতীর্থ তথা ভারতীয় ক্রিকেটের লেজেন্ড সচিন তেন্ডুলকর, হরভজন সিং, জাহির খান এবং অজিত আগারকারকে। তাঁদের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

যুবরাজের জন্মদিনের পার্টিতে সচিন-জাহির-হরভজন, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ভারতের হয়ে ৩০৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন যুবরাজ সিং। ৮৭০১ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ওয়ান ডে-তে ১৪টি শতরান রয়েছে তাঁর। ভারতের হয়ে ৫৮টি টি-টোয়েন্টিতে ১১৭৭ রান করেছেন যুবি। দেশের হয়ে টেস্টেও ১৯০০ রান রয়েছে এই বাঁ-হাতি অল-রাউন্ডারের। ২০১৯-র ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন টুর্নামেন্টে ২০১১ সালের ফর্ম্যাটের সেরা খেলোয়াড়। কিন্তু যুবরাজ সিং-কে ইংল্যান্ড বিশ্বকাপগামী ভারতীয় দলে রাখেননি নির্বাচকরা। অবসাদে চলতি বছরের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান যুবরাজ। ভারতীয় ক্রিকেট থেকে অনেকটাই দূরে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ও আবু ধাবিতে টি-টেন লিগ সাফল্যের সঙ্গেই খেলেন এই বাঁ-হাতি অল রাউন্ডার।

Special day with special friends ! A day to remember 🥂☝🏼 thank you all for your love and wishes ! ❤️🙏 pic.twitter.com/wfzmSlgjm6
— yuvraj singh (@YUVSTRONG12) December 12, 2019

নায়োকচিত ভঙ্গিতে যেভাবে বাইশ গজ শাসন করতেন, একই ভাবে সোশ্য়াল মিডিয়া কাঁপালেন যুবি। থাইল্যান্ডে রাজকীয় ঢঙে নিজের ৩৮তম জন্মদিন পালন করলেন যুবরাজ সিং। সেই উৎসবে সামিল হলেন তাঁর এক সময়ের সতীর্থ তথা ভারতীয় ক্রিকেটের লেজেন্ড সচিন তেন্ডুলকর, হরভজন সিং, জাহির খান ও অজিত আগারকার।

Special day with special friends ! A day to remember 🥂☝🏼 thank you all for your love and wishes ! ❤️🙏 pic.twitter.com/llwRp7YBVH
— yuvraj singh (@YUVSTRONG12) December 12, 2019

প্রাক্তন সতীর্থদের নানা পোজে ছবি তুলে তা নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্টও করলেন যুবি। লেখেন, বিশেষ বন্ধুদের সঙ্গে বিশেষ দিন পালন করার মজাই আলাদা। ছবিতে প্রত্যেকের হাসিখুশি মুখ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+