Sachin On Hindi Diwas: হিন্দি দিবসে সচিন তেন্ডুলকরের চার প্রশ্নে দারুণ সাড়া, ধেয়ে এসেছে আক্রমণও
Sachin On Hindi Diwas: আজ হিন্দি দিবস। প্রতি বছরই সেপ্টেম্বরের ১৪ তারিখ হিন্দি দিবস হিসেবে পালিত হয়। আমজনতা থেকে সেলিব্রিটি- সকলেই হিন্দি দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়।
সচিন তেন্ডুলকরও অভিনব কায়দায় হিন্দি দিবসের শুভেচ্ছা জানালেন। ভক্তদের জন্য তিনি রাখলেন চারটি প্রশ্ন।

ক্রিকেট হোক বা ফুটবল ইংরেজি, হিন্দির পাশাপাশি অনেক আঞ্চলিক ভাষাতেও এখন ধারাভাষ্যের বন্দোবস্ত করা হয়েছে। মাতৃভাষায় ধারাভাষ্য অনেকাংশে জনপ্রিয়। বিশেষ করে আইপিএলের সময় ভোজপুরী ভাষার ধারাভাষ্যের বেশ কিছু শব্দচয়ন ক্রিকেটপ্রেমীদের থেকে শুরু করে বিরাট কোহলির মতো তারকাদেরও দৃষ্টি আকর্ষণ করেছিল।

সচিন তেন্ডুলকর হিন্দি দিবসের হ্যাশট্যাগে নিজের এক্স হ্যান্ডলে টুইট করেছেন। তিনি লিখেছেন হিন্দি ভাষাতেই। সচিন লিখেছেন, আপনারা আমাকে বলতে পারবেন ক্রিকেটে ব্যবহৃত চারটি শব্দকে হিন্দিতে কী বলে? এই চারটি শব্দ হলো আম্পায়ার, উইকেটকিপার, ফিল্ডার ও হেলমেট। সচিনের টুইট দেখে অনেকেই উত্তর দিয়েছেন।
Umpire : विपंच
— MI Fans Army™ (@MIFansArmy) September 14, 2023
Wicket- keeper : फटकी का रखवाला
Fielder : क्षेत्ररक्षक
Helmet : शिरस्त्राण
মুম্বই ইন্ডিয়ান্স দলের ফ্যান্স গ্রুপ এমআই ফ্যান্স আর্মি থেকে লেখা হয়েছে আম্পায়ারকে বিপঞ্চ, উইকেটকিপারকে ফটকী কা রাখওয়ালা, ফিল্ডারকে ক্ষেত্ররক্ষক ও হেলমেটকে শিরস্ত্রাণ বলা হয়। কেউ আবার লিখেছেন আম্পায়ারকে নির্ণয়কর্তা, উইকেটকিপারকে দণ্ড-রক্ষক বলা হয়ে থাকে। কোনও ব্যক্তি আবার উইকেটকিপারকে যষ্টি রক্ষক ও হেলমেটকে শীশ কবচ বলে উল্লেখ করেছেন।
1. Umpire - भारत के खिलाफ पासा पलटने वाला
— Rahul Sharma (@CricFnatic) September 14, 2023
2. Wicket-keeper - स्टंप्स के पीछे से बक बक करने वाला
3. Fielder - बाउंड्री से बॉल वापस लाने वाला
4. Helmet - चालान कटने से बचाने वाला यंत्र
জনৈক নেটাগরিক আম্পায়ারকে অধিনির্ণায়ক ও উইকেটকিপারকে ফটকী বলে অভিহিত করেছেন। আম্পায়ারকে হিন্দিতে পঞ্চ কিংবা মধ্যস্থ বলা হয়ে থাকে বলেও কেউ দাবি করেছেন। এক ব্যক্তি আবার মজা করে লিখেছেন আম্পায়ার হলেন ভারত কে খিলাফ পাশা পলটনেওয়ালা, উইকেটকিপার হলেন স্টাম্পস কে পিছে বক বক করনেওয়ালা।
1. भाजपा का चाटुकार
— Nadeem Ram Ali 🇮🇳 (@NadeemRamAli) September 14, 2023
2. भाजपा का गुलाम
3. किसानों के खिलाफ ट्वीट किया
4. बेटे को आईपीएल में सेट किया#हिंदी_दिवस
এ ছাড়া ফিল্ডারকে বাউন্ডারি সে বল ওয়াপস লানেওয়ালা ও হেলমেটকে চালান করনে সে বাঁচানেওয়ালা যন্ত্র বলেও মজা করেছেন কেউ কেউ। সচিনের এই প্রশ্নবাণের জন্য তাঁকে বিজেপির চাটুকার, বিজেপির গুলাম বলেও কটাক্ষ করা হয়েছে। কৃষকদের বিরুদ্ধে টুইট করা থেকে শুরু করে ছেলেকে আইপিএলে সেট করার মতো অভিযোগ তুলে আক্রমণে বিদ্ধ করা হয়েছে সচিনকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications