Sachin's Affair: সচিনের সঙ্গে বলিউডের হট নায়িকার সম্পর্ক ছিল কতটা নিবিড়? বিয়ে নিয়েও তুঙ্গে উঠেছিল জল্পনা
Sachin's Affair: ক্রিকেটারদের সঙ্গে দশকের পর দশক ধরে জড়িয়েছে বলিউড তারকাদের নাম। কারও প্রেম গড়িয়েছে বিয়ে পর্যন্ত। বিয়ের পর বিচ্ছেদও হয়েছে। আবার অনেকেই সুখেই সংসার করছেন।
সচিন তেন্ডুলকরের নামও জড়িয়েছিল বলিউডের এক নায়িকার সঙ্গে। তাঁদের সম্পর্ক নব্বইয়ের দশকে সংবাদমাধ্যমের শিরোনামেও জায়গা করে নিয়েছিল।

সচিন তেন্ডুলকর তখন কেরিয়ারের মধ্যগগনে। মাস্টার ব্লাস্টার তখন ঝড় তুলেছেন বহু নারীর হৃদয়ে। সময়টা ১৯৯৩ থেকে ১৯৯৫ সালের মধ্যেই। বলিউডে তখন একের পর এক হিট ছবিতে হট অবতারে ঝড় তুলেছিলেন শিল্পা শিরোদকর। ভ্রষ্টাচার, কিষেণ কানাইয়া, ত্রিনেত্র, হম, আঁখে, খুদা গাওয়াহর মতো ছবিতে নজর কেড়েছেন তিনি।

সেই শিল্পা শিরোদকরের সঙ্গে সচিন তেন্ডুলকরের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা শুরু হয়। যদিও কেউ তখনও অবধি নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। সচিনের সঙ্গে সম্পর্ক রয়েছে, এই বিষয়টি জানাজানি হতেই শিল্পার জনপ্রিয়তাও বাড়তে থাকে হু-হু করে। সচিনের ভক্তরাও উৎসাহিত হয়ে পড়েন। সংবাদমাধ্যমের শিরোনামে চলে আসে এই সম্পর্কের কথা।
শিল্পা শিরোদকরের দিদি নম্রতাও বলিউড নায়িকা হিসেবে অসংখ্য হিট ছবি উপহার দিয়েছেন। দক্ষিণ ভারতের ছবিতেও অভিনয় করেছেন। নম্রতার বিয়ে হয়েছে মহেশ বাবুর সঙ্গে। তবে শিল্পার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন সচিন। জানিয়ে দেন, এই সম্পর্কের কথা ভিত্তিহীন। তাঁর সঙ্গে কোনওদিন দেখাই হয়নি শিল্পার।

১৯৯৫ সালের ২৪ মে বয়সে ছয় বছরের বড়, পেশায় চিকিৎসক অঞ্জলি মেহতাকে বিয়ে করেন সচিন। সচিন-অঞ্জলির সম্পর্ক অবশ্য আনুষ্ঠানিক ঘোষণার আগে অবধি অন্তরালেই ছিল। সচিন-অঞ্জলির পুত্র অর্জুন, কন্যা সারা। ২০০০ সালে বিয়ে সেরে নেন শিল্পাও। পেশায় ব্যাঙ্কার অপরেশ রঞ্জিতকে। তাঁদের কন্যার নাম অনুষ্কা।
(ছবি- সচিন তেন্ডুলকর ও শিল্পা শিরোদকরের ফেসবুক)












Click it and Unblock the Notifications