এই কারণে এবছর আর জন্মদিন পালন করবেন না সচিন, কারণ জেনে কুর্ণিশ করছে ভক্তরা

এই কারণে এবছর আর জন্মদিন পালন করবেন না সচিন, কারণ জেনে কুর্ণিশ করছে ভক্তরা

রাত পেরোলেই জন্মদিন। শুক্রবার ২৪ এপ্রিল ৪৭ বছর বয়সে পা রাখতে চলেছেন ক্রিকেটঈশ্বর সচিন রমেশ তেন্ডুলকর। অন্য বছর গুলোর মতো এবছর অবশ্য আর জন্মদিন সেলিব্রেশন করবেন না সচিন। কেন সেলিব্রেশন করবেন না কারণে জেনে নেওয়া যাক।

করোনার থাবা

করোনার থাবা

বিশ্বজুড়ে করোনার কারণে মানব সভ্যতা এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ লক্ষ ছাড়িয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছে। বিশ্বে মহামারীতে সচিনের মন একেবারেই ভালো নেই। সেকারণে এবছর আর জন্মদিন পালন করবেন না বলে ক্রিকেটঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রথমবার সচিনের জন্মদিন পালনে ব্যতিক্রম ঘটতে চলেছে।

সচিনের জন্মদিন কীভাবে পালিত হয়

সচিনের জন্মদিন কীভাবে পালিত হয়

ক্রিকেট কেরিয়ারে সিরিজের মধ্যে থাকলে দলের সতীর্থদের সঙ্গে সচিন জন্মদিন সেলিব্রেট করতেন। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর পরিবারের ছেলে, মে, স্ত্রী ও মায়ের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করতেন সচিন। খুব একটা ব্যস্ততা না থাকলে ঐ দিনটা পরিবারকে সময় দিতে চান তিনি। এবছর পরিবারের সঙ্গে থাকলেও বিশ্বজুড়ে করোনার যে ভয়াভবতা তৈরি হয়েছে। তাতে এবার আর তিনি জন্মদিন পালন করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।

সচিন যা জানিয়েছেন

সচিন যা জানিয়েছেন

মুম্বইয়ে বন্ধু মহলে সচিন বলেছেন, সারা দেশ এবং গোটা বিশ্ব মহামারীর ধাক্কায় কঠিন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রতিদিন বিশ্বজুড়ে নতুন করে আক্রান্তের খবর বাড়ছে। ভারতে প্রায় ১ মাস লকডাউন হতে চলল। এই অবস্থায় নিজের জন্মদিন পালন করার মনো কোনও মানসিকতা নেই। এবছর তাই জন্মদিন স্থগিত রাখার সিদ্ধান্ত বন্ধুদের জানিয়েছেন লিটল মাস্টার। জন্মদিনে উল্টে ডাক্তার, নার্স, চিকিৎসা কর্মী, পুলিশ যারা বিপদের এই দিনে প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাঁদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা চাইবেন বলে সচিন জানিয়েছেন।

 করোনা যুদ্ধে সচিনের দান

করোনা যুদ্ধে সচিনের দান

করোনা বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্র ও রাজ্যের তহবিল মিলিয়ে সচিন ৫০ লক্ষ টাকা দিয়েছেন। এছাড়া মহারাষ্ট্রে ৫০০০ গরীর মানুষদের এই লকডাউনে রেশন দেওয়ার দায়িত্ব দিয়েছেন লিটল মাস্টার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+