করোনা যুদ্ধে সৌরভের পথে হাঁটলেন ছোটবাবু সচিন,৫০০০ মানুষের মুখে অন্ন তুলে দিতে চলেছেন

করোনা যুদ্ধে সৌরভের পথে হাঁটলেন ছোটে মিয়া সচিন,৫০০০ মানুষের মুখে অন্ন তুলে দিতে চলেছেন সচিন

করোনার বিরুদ্ধে লড়াইয়ে পথে দেখিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। লকডাউন চলাকালীন রাজ্যের ত্রাণে ৫০ লক্ষ টাকার চাল দান করেন। এরপর ইসকন মন্দিরে গত শনিবার থেকে লকডাউন না ওঠা পর্যন্ত প্রতিদিন ১০ হাজার মানুষের অন্ন যোগানের উদ্যোগ নেন। এছাডা় গরীব মানুষদের এই দুর্দশার দিনে সাহায্য করতে বেলুড় মঠে ২০০০ কেজি চাল দান করেছেন সৌরভ। মহারাজের দেখানো পথেই এবার দেশের অন্য ক্রিকেটাররাও সমাজে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া নাগরিকদের মুখে অন্ন তুলে দিতে চলেছেন।

 করোনা মোকাবিলায় সচিনের দান

করোনা মোকাবিলায় সচিনের দান

সৌরভের দেখানো পথেই এবার হাঁটলেন তাঁর সতীর্থ ছোটে মিয়া সচিন তেন্ডুলকর। আগেই করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। রাজ্য ও কেন্দ্রকে মিলিয়ে ৫০ লক্ষ টাকা করোনা মোকাবিলায় দান করেছিলেন।

দাদার কীর্তির পর সচিনের কীর্তি

দাদার কীর্তির পর সচিনের কীর্তি

এ বার পাঁচ হাজার মানুষের এক মাসের জন্য খাওয়ার তুলে দেওয়ার দায়িত্ব নিলেন তিনি। ভাইরাসের আক্রমণে গোটা দেশ এখন গৃহবন্দি। এই পরিস্থিতিতে দিনমজুর পরিবারদের রুটি-রুজি বন্ধ রয়েছে। দিন আনা দিন খাওয়া মানুষদের অবস্থা খারাপ। রোজগার বন্ধে খাবার যোগানে তাঁদের মাথায় হাত পড়েছে।

 কীভাবে সাহায্য করছেন সচিন

কীভাবে সাহায্য করছেন সচিন

দেশে ভাইরাসের সংক্রমণ ক্রমাগত বা়ড়তে থাকায় লকডাউনের মেয়াদ আরও বাড়াতে পারে কেন্দ্র। ইতিমধ্যে ওড়িশা ও পঞ্জাবে লকডাউনের সময় সীমা বাড়িয়ে ৩০ এপ্রিল করে দেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষ খাদ্যের যোগানে আরও সমস্যায় পড়তে পারেন। এই অবস্থায় গরীব মানুষদের পাশে দাঁড়াচ্ছে সচিন। আপনালয়ার নামের এক সংস্থার মাধ্যমে চলতি মাসে আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ৫০০০ নাগরিকের রেশন যোগানে সাহায্য করছেন করছেন সচিন।

সচিনকে ধন্যবাদ

কিংবদন্তি ক্রিকেটার এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় আপনালয়া টুইট করে সচিনকে ধন্যবাদ জানিয়েছে। টুইটে লেখা হয়েছে 'আপনালয়ের মাধ্যমে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সচিন। ৫০০০ মানুষকে রেশন দিতে চলেছেন তিনি। আপানারও এগিয়ে আসুন।'

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+