ওডিআই ক্রিকেটে চার ইনিংস দেখতে চান সচিন তেন্ডুলকর

পঞ্চাশ ওভারের সাদা বলের ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে নতুন কিছু পরামর্শ দিলেন ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকর।

টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে এখন বিশ্বজুড়ে গোলাপি বলে দিন রাতের টেস্টের উপর জোর দেওয়া হচ্ছে। টি-টোয়েন্টি ক্রিকেটের বিপ্লবের যুগে ক্রমে গুরুত্ব হারাচ্ছে ওডিআই ক্রিকেটেও। সেকারণেই পঞ্চাশ ওভারের সাদা বলের ক্রিকেটকে আরও জনপ্রিয় করে তুলতে নতুন কিছু পরামর্শ দিলেন ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকর।

ওডিআই ক্রিকেটে চার ইনিংস দেখতে চান সচিন তেন্ডুলকর

ওডিআই ক্রিকেটে সর্বাধিক ৪৯ সেঞ্চুরির মালিক বলেছেন, 'আগামী দিনে পঞ্চাশ ওভারের এক একটা ইনিংসকে দুভাগে ভাগ করে দেওয়া উচিত। ২৫ ওভার করে দুটি ইনিংস থাকুক। অর্থাৎ দুই দল মিলিয়ে মোট চারটি ইনিংস খেলবে। এই ধরনের ছোট ছোট অভিনবত্ব দর্শকরা পছন্দ করেন। এতে ক্রিকেটের আকর্ষণ বাড়বে। যার ফলে লম্বা ফর্ম্যাটের ম্যাচ দেখার ক্ষেত্রে দর্শকদের আগ্রহ বৃদ্ধি পাবে।'

উদাহরণস্বরূপ সচিন বলেন, ধরে নেওয়া যাক পঞ্চাশ ওভারের কোনও ম্যাচে এ দল টস জিতে ব্যাটিং নিল। এরপর তারা ২৫ ওভার ব্যাটিং করল। পরের ২৫ ওভারে বি দল সেই টার্গেট তাড়া করবে।

এরপর এ দল তাঁদের ইনিংস যেখানে ছেড়েছিল, সেই অবস্থা থেকে পরের ২৫ ওভারে রান গড়বে। ফের পরের ২৫ ওভারে বি দল নির্দিষ্ট লক্ষ্যমাত্রা তাড়া করতে নামবে। এক্ষেত্রে এ দল প্রথম ২৫ ওভারের মধ্য়ে তাঁদের সবকটি উইকেট হারিয়ে ফেললে বি দল ২৫ প্লাস ২৫ অর্থাৎ ৫০ ওভারে রান তাড়া করার সুযোগ পাবে।এভাবেই ক্রিকেটে উন্নতির জন্য নতুন নতুন আইডিয়া নিয়ে আসতে হবে।

নিয়মের এমন বদল হলে, প্রথম ২৫ ওভারের ৫ ওভার পাওয়ার প্লে খেলা হবে। দশ ওভারের পাওয়ার প্লের বাকি পাঁচ ওভারের পাওয়ার প্লে'কে দুই ভাগে ভাগ করা হবে। যেখানে ব্যাটিং সাইড ২ ওভার ও বোলিং সাইড ৩ ওভারের পাওয়া প্লে নিতে পারবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+