পিছিয়ে পড়েও ফরাসি ওপেন জয়ী জকোভিচে মজেছেন সচিন থেকে লক্ষ্মণ, আমোদিত সোশ্যাল মিডিয়া
ফরাসি ওপেন চ্যাম্পিয়ন জকোভিচে মজেছেন সচিন থেকে লক্ষ্মণ, আমোদিত সোশ্যাল মিডিয়া
গ্রিসের স্তেফানোস সিতসিপাসকে পাঁচ ম্যাচের ম্যারাথন লড়াইয়ে হারিয়ে ফরাসি ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জকোভিচ। ম্যাচের প্রথম দুই সেট হেরে গিয়েও বিশ্বের এক নম্বর টেনিস তারকার দুর্দান্ত প্রত্যাবর্তন দেখে মুগ্ধ হয়েছে বিশ্ব। নোভাকে মজেছেন সচিন তেন্ডুলকর থেকে ভিভিএস লক্ষ্মণ। আমোদিত হয়েছে সোশ্যাল মিডিয়া।
|
কী লিখলেন সচিন
দুই সেটে পিছিয়ে পড়েও ফরাসি ওপেন খেতাব জেতা নোভাক জকোভিচের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সচিন তেন্ডুলকর। টুইট করে লিখেছেন, অসাধারণ ফাইনাল। শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা এবং দুর্দান্ত কৌশলে প্রত্যাবর্তন ঘটানো বিশ্বের এক নম্বর টেনিস তারকায় মুগ্ধ হয়েছেন মাস্টার ব্লাস্টার। একই সঙ্গে রানার্স স্তেফানোস সিতসিপাসেরও প্রশংসা করেছেন সচিন।
|
ভিভিএস লক্ষ্মণ
২০০১ সালে তাঁর ব্যাটে ভর করেই দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইডেন টেস্টে প্রত্যাবর্তন ঘটেছিল ভারতের। সেই ভিভিএস লক্ষ্মণই ফরাসি ওপেন জয়ী নোভাক জকোভিচের প্রত্যাবর্তনে মজে গিয়েছেন। লিখেছেন, মানসিক দৃঢ়তা ছাড়া প্রথম দুই সেট হেরে গিয়েও ম্যাচে ফিরে আসা সম্ভব নয়। সার্বিয়ান তারকাকে ১৯তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন ভেরি ভেরি স্পেশাল।
|
রবিচন্দ্রণ অশ্বিন
ফরাসি ওপেনের ফাইনালে দুর্দান্ত লড়াই করা স্তেফানোস সিতসিপাসের হারে কষ্ট পেয়েছেন রবিচন্দ্রণ অশ্বিন। কবে হাই-ভোল্টেজ ম্যাচে যে গ্রিসের তারকা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন, তা জানাতে ভোলেননি ভারতীয় অপ স্পিনার।
|
আমোদিত সোশ্যাল মিডিয়া
ফরাসি ওপেনের ফাইনালে পিছিয়ে পড়েও পরপর তিন সেট জিতে চ্যাম্পিয়ন হওয়া নোভাক জকোভিচ একাধিক রেকর্ডের মালিক হয়েছেন। তাঁর সাফল্যে মুগ্ধ হয়েছে সোশ্যাল মিডিয়া। বিশ্বের এক নম্বর টেনিস তারকার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটিজেনরা। জকোভিচ আগামী দিনে আরও রেকর্ড ভাঙবে বলে টেনিস প্রেমীদের আশা।












Click it and Unblock the Notifications