IPL 2024: সচিন-কোহলির রয়েছে বিশেষ নজির, এক নজরে দেখে নিন আইপিএলের ইতিহাসে অনন্য রেকর্ডগুলি

ক্যালেন্ডারের পাতা ব‌লছে আইপিএল শুরু হতে বাকি মাত্র কয়েকদিন। ইতিমধ্যেই সব দলেরই চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। একে একে শিবিরে যোগ দিচ্ছেন দলগুলির দেশীয় থেকে বিদেশি ক্রিকেটাররা। বর্তমানে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লিগ গুলির মধ্যে অন্যতম হল আইপিএল। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের জনপ্রিয়তার গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী।

যে কো‌নও ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে জড়িয়ে থাকে রেকর্ড ও পরিসংখ্যান। ২০০৮ থেকে ২০২৩, দেড় দশকের বেশি সময়ে আইপিএলেও এমন কিছু রেকর্ড আছে যা অভাবনীয়। ২০২৪ সালের আইপিএল শুরুর আগে জেনে নিন এই রেকর্ড গুলি সম্পর্কে।

IPL 2024

২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত আইপিএলের ইতিহাসে মাত্র ২ জন ভারতীয় মোস্ট ভ্যা‌লুএবেল ক্রিকেটার হয়েছেন। ২০১০ সালে এই পুরস্কার জিতেছিলেন সচিন তেন্ডুলকর। ২০১৬ সালে এই পুরস্কার ঝুলিতে পুরেছিলেন সচিনের উত্তরসূরী বিরাট কোহলি। এই দুই ছাড়া এই পুরস্কার আর কোনও ভারতীয় পাননি। সুনী‌ল নারিন, শেন ওয়াটসন, আন্দ্রে রাসেল এই তিন ক্রিকেটার দুইবার করে এই পুরস্কার জিতেছেন।

সুনীল নারিন কেকেআরের হয়ে ২০১২ এবং ২০১৮ সালে, ওয়াটশন ২০০৮ এবং ২০১৩ সালে এই পুরস্কার পান। কেকেআরের আরও এক ক্রিকেটার আন্দ্রে রাসেল ২০১৫ এবং ২০১৯ সালে এই পুরস্কার জিতেছিলেন।আইপিএলের ইতিহাসে চার ওভারে সব থেকে বেশি রান খরচ করেছেন বাসিল থাম্পি। ২০১৮ সালে আরসিবির বিরুদ্ধে ৪ ওভারে ৭০ রান দেন সানরাইজার্স বোলার।

জাহির খান একমাত্র ক্রিকেটার যিনি কোনও দলের হয়ে প্রথম এবং ৫০০তম ম্যাচে অংশ নিয়েছেন। ২০০৮ সালে রাজস্থানের হয়ে প্রথম ম্যাচ খেলেন। দিল্লির ৫০০তম ম্যাচেও খেলেছিলেন জাহির।সুন্দরম রবি অ্যাম্পায়ান হিসাবে আইপিএলে সর্বাধিক ম্যাচ পরিচালনা করেছেন। অন্যদিকে ইয়ান গ্লোড এবং সুব্রত দাস আইপিএলে মাত্র একটি করে ম্যাচ পরিচালনা করেছেন।

আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে ২৫০টি ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন‌ করেন ধোনি। তার পরেই আছেন রোহিত শর্মা (২৪৩)। আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ম্যাচ জেতার রেকর্ডও ধোনির পক্ষেই আছে। গড়ে ৫০% ম্যাচ জিতেছেন মাহি। সুরেশ রায়নাকে সর্বাধিক ১০৯টি ক্যাচ নিয়েছেন আইপিএলে। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সর্বাধিক ৩ বার হ্যাটট্রিক করেছেন অমিত মিশ্র।

রেকর্ড হয় তা ভাঙার জন্যই। আইপিএলও তাঁর ব্যতিক্রম নয়। আসন্ন আইপিএলে এই রেকর্ড কেউ ভাঙতে পারেন কিনা সেদিদেক নজর থাকবে ক্রিকেট মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+