পদবির বোঝা চাপাবেন না ওঁর ওপর, আর্জি 'বাবা' সচিনের
এবার আর ঘরের মাঠে নয়, বিদেশের মাটিতেও দুরন্ত পারফরম্যান্স সচিন পুত্র অর্জুন তেন্ডুলকরের
ব্য়াটিং লেজেন্ড সচিন তেন্ডুলকর আবেদন করেছেন অর্জুনকে ক্রিকেট কেরিয়ারে থাকতে দিন কিন্তু দয়া করে ওঁর ওপর তেন্ডুলকর পদবি-র চাপটা দেবেন না।

সচিন তেন্ডুলকরের ছেলে হওয়ার সুবাদে অর্জুনের প্রতিটা পদক্ষেপের ওপর মিডিয়ার নজর, তাতে যেমন অর্জুনের অ্যাচিভেমন্টগুলি যেমন শিরোনাম ছিনিয়ে নিচ্ছে, ঠিক তেমনিই তাঁর ওপর প্রত্যাশার পাহাড় চাপিয়ে দিচ্ছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে অর্জুন ২৪ বলে ৪৮ রান করেছেন এবং চার উইকেটও পেয়েছেন।
তবে এখনই সচিন নিজের সঙ্গে তুলনা করতে চাইছেন তাঁর ছেলের। সচিন বলেছেন, 'ও চেষ্টা করছে, আমার বাবা আমায় ,স্বাধীনতা দিয়েছিলেন ,আমিও ওঁকে স্বাধীনতা দিয়েছি। ও জীবনে যা করতে চায় তাই করতে পারে, এখনও ওঁর সেরা আসা বাকি আছে। '

শুধু এটুকুই বলেননি সচিন, তিনি আরও যো করেছেন , 'তুলনা টানা হবেই, কিন্তু আমি আমার বাবা-র থেকে যা শিখেছি তুমি যেটা করবে সেটা একেবারে মন দিয়ে করবে, বাকি জিনিস যেরকম যেরকম হওয়ার সেরকমই হবে। জীবনে ওঠা পড়া অঙ্গাঅঙ্গিভাবে যুক্ত, তুমি প্যাশন নিয়ে যদি কোনও কিছু কর তাহলে যেটা হবার সেটা একদিন না একদিন হবেই। নিজের লিমিটকে ঠেলতে হবে। তবে স্বাধীনতার সঙ্গে আসে দায়িত্ব।'

আসলে সচিন যে স্তরে ক্রিকেটটা খেলেছেন ওয়াকিবহাল মহলের ইচ্ছা সেরকমই খেলুন সচিন পুত্রও। কিন্তু ছেলের সঙ্গে এই মুহূর্তে তুলনা চাইছেন না সচিন।












Click it and Unblock the Notifications