অষ্টম আইপিএল-এই ব্যাট হাতে বাইশ গজে দেখা যাবে শচীন তেণ্ডুলকরকে?
বেঙ্গালুরু. ১১ এপ্রিল : ফের হাতে ব্যাট ধরবেন ক্রিকেট ঈশ্বর শচীন তেণ্ডুলকর?
মাস্টার ব্লাস্টার শচীন তেণ্ডুলকর টুইটারে একটি ছবি পোস্ট করার পর শনিবার দুপুর থেকেই শচীন ভক্তদের মধ্যে এই প্রশ্নেরই আনাগোনা শুরু হয়েছে।

২০১৩ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এই ক্রিকেট কিংবদন্তী। এখন তিনি অষ্টম আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ানস দলের 'আইকন '।
২০১৩ সালের মে মাসে আইপিএল ট্রফি জেতে মুম্বই ইন্ডিয়ানস। এরপর টি-টোয়েন্টি ফরম্যাট থেকে থেকে তিনি অবসর নেন। গত বুধবার ইডেনের মাঠে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে অষ্টম আইপিএল-এ উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের সমর্থনে মাঠে দেখা যায় শচীনতে। প্রথম ম্যাচেই ৭ উইকেটে হার হয় মুম্বইয়ের।
আজ, শনিবার দুপুরে টুইটারে একটি ছবি পোস্ট করেন শচীন, যাতে দেখা যাচ্ছে হেলমেট পরার জন্য তৈরি হচ্ছেন। ছবির নীচে তিনি লিখেছেন, আন্দাজ করতে পারছেন?
<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Guess whaaattt.. ?! <a href="http://t.co/DwvFslym12">pic.twitter.com/DwvFslym12</a></p>— sachin tendulkar (@sachin_rt) <a href="https://twitter.com/sachin_rt/status/586823390800908289">April 11, 2015</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ছবিতে তাঁকে মুম্বই ইন্ডিয়ানসের পোশাকে দেখা যাচ্ছে। আর এই ছবিতেই জোর জল্পনা শুরু হয়েছে তাহলে কী আইপিএল-২০১৫ তেই ফের ক্রিকেটে ফিরছেন শচীন তেণ্ডুলকর?
১২ এপ্রিল শচীনের ঘরের মাঠে অর্থাৎ ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মুম্বই ইন্ডিয়ানস। শচীন সমর্থকদের একাংশ ভাবতে শুরু করেছে রবিবারের এই ম্যাচেই হয়তো মাঠে নামতে চলেছেন শচীন।
আমরাও অপেক্ষায় রইলাম ৪১ বছরের এই কিংবদন্তী খেলোয়াড় আবার একবার ব্যাট হাতে বাইশ গজে নামবেন কি না তা দেখার জন্য।












Click it and Unblock the Notifications