মাস্টার স্ট্রোক! রাজ্যসভায় যে বক্তব্য রাখতে পারেননি তা এভাবে বললেন মাস্টার ব্লাস্টার
বৃহস্পতিবার , রাজ্যসভায় তাঁর বক্তব্য় রাখার সময়ে তুমুল হৈচৈ হয় সংসদে। তাই বক্তব্য রাখতে পারেননি সচিন। তবে শুক্রবারই পাল্টা চালে সচিন দেখিয়ে দিলেন , তিনি ২২ গজের বাইরেও বেশ সাবলীল।
২২ গজে তিনি ঈশ্বর। কিন্তু রাজনীতির আঙিনায় তিনি কেবলই রাজ্যসভার সম্মানিত সদস্য। বৃহস্পতিবার , রাজ্যসভায় তাঁর বক্তব্য় রাখার সময়ে তুমুল হৈচৈ হয় সংসদে। তাই বক্তব্য রাখতে পারেননি সচিন। তবে শুক্রবারই পাল্টা চালে সচিন দেখিয়ে দিলেন , তিনি ২২ গজের বাইরেও বেশ সাবলীল।

বৃহস্পতিবার রাজ্যসভায় যে বক্তব্য তাঁর রাখবার কথা ছিল, শুক্রবার সেই বক্তব্য ফেসবুকের মাধ্যমে রাখেন সচিন। একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে সচিন, দেশে খেলাধুলার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেন। তাঁর বক্তব্যের মূল বিষয় ছিল 'স্বাস্থ্যের অবনতি যে দেশ থাকে তা দুর্যোগের সামিল। ' তিনি বক্তব্য রাখার সময়ে জানান, এটা তাঁর উদ্যোগ যে ভারতকে ক্রীড়াপ্রেমী দেশ থেকে খেলাধূলোতে অংশ নেওয়া দেশ হিসাবে গড়ে তুলতে হবে। তিনি এই ভিডিওতে আহ্বান জানান যে সকলে যেন তাঁর এই উদ্য়োগ সামিল হন।নিজের বক্তব্যে সচিন জানিয়েছন এই উদ্যোগ তাঁর স্বপ্ন।
বক্তব্যের শুরুতেই সচিন বলেন, 'গতকাল আমি কিছু জানাতে চেয়েছিলাম, আজ তা আমি এইভাবে জানানোর চেষ্টা করছি।...'
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2FSachinTendulkar%2Fvideos%2F1753046098052915%2F&show_text=0&width=560" width="560" height="315" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allowFullScreen="true"></iframe>
উল্লেখ্য, বৃহস্পতিবার সংসেদ সচিনের বক্তব্য় রাখার ঘটনাটি নিয়ে নানা মহলে সমালোচনা হয়েছে। প্রসঙ্গত, পাঁচ বছরের মধ্যে এই প্রথমবার বিতর্কে অংশ নিতে যাচ্ছিলেন সচিন। ২০১২ সালে সচিন তেন্ডুলকর রাজ্যসভায় মনোনীত সদস্য হিসেবে সুযোগ পান। সেই থেকে সংসদে তাঁর উপস্থিতির হার ৮ শতাংশের মতো। বিষয়টি নিয়ে সচিন তেন্ডুলকরের সমালোচনাও হয়েছে কোনও কোনও মহলে।












Click it and Unblock the Notifications