Sachin Tendulkar: ভারতেই আছে সচিনের নামে রেলওয়ে স্টেশন! কোন শহরে? ফাঁস করলেন সুনীল গাভাসকর
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তাঁর নামে রয়েছে একটি স্যান্ড, সম্প্রতি ঘরের মাঠে বসেছে তাঁর একটি মূর্তিও। কিন্তু ভারতেই রয়েছে সচিন তেন্ডুলকরের নামে একটি রেলওয়ে স্টেশন। শুনতে অবাক হচ্ছেন নিশ্চই। নিজের রাজ্য মহারাষ্ট্রে নয়, গুজরাতে আছে সচিনের নামে একটি রেল স্টেশন। যার হদিশ দিয়েছেন সুনীল গাভাসকর।
কিন্তু সচিনের নামে ভারতে রেলস্টেশনও যে রয়েছে, জানা ছিল না। দেশ বিদেশের একাধিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারির বিভিন্ন স্ট্যান্ডের নাম থাকে কিংবদন্তি ক্রিকেটারদের নামে।এমনকি কলকাতা বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিদের নামে হয়েছে মেট্রো স্টেশনের নামকরণও। কিন্তু একেবারে রেলওয়ে স্টেশনের নাম , তাও সচিনের নামে?

মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন সুনীল গাভাসকর। 'লিটল মাস্টারকে দেখা যাচ্ছে একটি রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকতে, যার নাম সচিন। সুরাটের মেইন লাইনের ওই স্টেশনই হঠাত্ নজরে পড়েছে সুনীল গাভাসকরের। যে ছবি তিনি তুলে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন।তবে মানুষ যাতে বিভ্রান্ত না হয়, তারজন্য নিজেই স্টেশনের বিষয়ে বিস্তারিত তথ্যও তুলে ধরেছেন।আসলে সুরাটের কনসর অঞ্চলে সচিন নামে একটি জায়গা রয়েছে।
গাভাসকর লিখেছেন, 'গত শতাব্দীতে যারা ছিলেন তাদের কী দূরদর্শিতা।গুজরাতের সুরাতের কাছে এই স্টেশনটির নাম সচিন। আমাদের খেলায় সর্বকালীন অন্যতম সেরা একজন, আমার প্রিয় একজন ক্রিকেটার। সর্বোপরি আমার খুব কাছের মানুষ একজন।' ক্রিকেটার সচিন নন, এই অঞ্চলের নাম অনু সারেই স্টেশনটির নামকরণ হয়েছে সচিন নামে।
এতদিন এই স্টেশনটি রেলে খাতায় থাকলেও সাধারণ মানুষের কাছে বিষয়টি অজানাই ছিল। কিন্তু গাভাসকরের সৌজন্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো বিখ্যাত হয়ে গিয়েছে সচিন স্টেশন।
ইতিমধ্যেই এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।সুরাট থেকে আহমেদাবাদ ও মুম্বাইগামী রেল যাত্রার ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ স্টেশন হল সচিন৷ স্টেশনটির তিনটি প্ল্যাটফর্ম রয়েছে এবং এটি মুম্বই-আহমেদাবাদ-জয়পুর-দিল্লি প্রধান রুটের মধ্যে রয়েছে।












Click it and Unblock the Notifications