২০১১-র বিশ্বকাপ ফাইনালে ধোনিকে পাঁচে ব্যাট করার পরামর্শ কার, জানালেন সচিন

২০১১-র বিশ্বকাপ ফাইনালে ধোনিকে পাঁচে ব্যাট করার পরামর্শ কার, জানালেন সচিন

১৯৮৩ সালের পর ২৮ বছর ৫০ ওভারের বিশ্বকাপ অধরাই ছিল ভারতের কাছে। ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারত ফাইনাল পর্যন্ত পৌঁছেও কাপ নিয়ে ফিরতে পারেনি। তবে পেরেছিল মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া। ২০১১ সালে দেশের মাটিতে বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটে এক বৃত্ত সম্পন্ন করেছিল সেই ভারতীয় ক্রিকেট দল। সেই টুর্নামেন্ট এবং এমএস ধোনি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানালেন বিশ্বকাপ জয়ী সেই টিম ইন্ডিয়ার অন্যতম সদস্য তথা লেজেন্ড সচিন তেন্ডুলকর।

আগে ব্যাট করেছিল শ্রীলঙ্কা

আগে ব্যাট করেছিল শ্রীলঙ্কা

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়া ২০১১ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ভারত। টসে হরেছিলেন টিম ইন্ডিয়ার সেই সময়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান তুলেছিল শ্রীলঙ্কা। ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন মাহেলা জয়াবর্ধনে।

ভারতের জবাব

ভারতের জবাব

জবাবে ৩১ রানের মাথায় ওপেনার বীরেন্দ্র শেহওয়াগ ও সচিন তেন্ডুলকরকে হারিয়ে ফেলেছিল ভারত। এরপর তরুণ গৌতম গম্ভীর ও বিরাট কোহলির মধ্যে ৮৩ রানের পার্টনারশিপ হয়েছিল। কোহলি ৩৫ রান করে আউট হওয়ার পরে বাইশ গজে এসেছিলেন মহেন্দ্র সিং ধোনি। গম্ভীরের সঙ্গে তাঁর ১০৯ রানের পার্টনারশিপ হয়েছিল। ৯৭ রান করে আউট হয়েছিলেন গৌতম। ধোনি ৯১ রান করে অপরাজিত থেকে ভারতের হাতে বিশ্বকাপ তুলে দিয়েছিলেন।

সেই ম্যাচে অভিনব সিদ্ধান্ত

সেই ম্যাচে অভিনব সিদ্ধান্ত

ওই বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত হওয়া যুবরাজ সিং, গোটা টুর্নামেন্টে পাঁচ নম্বরে ব্যাট করেছিলেন। কিন্তু ফাইনালে তাঁর জায়গায় ব্যাট করতে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি। সেই সিদ্ধান্তই যেন ভারতের হাতে বিশ্বকাপটি তুলে দিয়েছিল। এই অভিনব সিদ্ধান্তটি নিয়েছিলেন ধোনি নিজে, এমনটাই জানতেন ক্রিকেট প্রেমীরা। কিন্তু গল্পে যে মোচড় রয়েছে, তা জানালেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

কী বললেন সচিন

কী বললেন সচিন

সচিন তেন্ডুলকর জানিয়েছেন, ২০১১-র বিশ্বকাপ ফাইনালে মহেন্দ্র সিং ধোনিকে পাঁচ নম্বরে ব্যাট করতে নামার পরামর্শ দিয়েছিলেন তিনি। তা মেনে ছিলেন ধোনি। তাঁর সিদ্ধান্ত ভারতের কোচ গ্যারি কার্স্টেনও মেনে নিয়েছিলেন বলে জানিয়েছেন সচিন। মাস্টার ব্লাস্টারের কথায়, তখন ক্রিজের একদিকে ছিলেন বাঁ-হাতি গৌতম গম্ভীর। সেই সময় ডান হাতি এমএস ধোনি নামায় দুই হাতের কম্বিনেশনে শ্রীলঙ্কার বোলারদের ব্যতিব্যস্ত করাই পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন কিংবদন্তি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+