ক্রিকেটের গুনমান মান যে বজায় থাকে, দিন-রাতের টেস্ট নিয়ে মন্তব্য সচিনের

ক্রিকেটের গুনমান মান যে বজায় থাকে, দিন-রাতের টেস্ট নিয়ে মন্তব্য সচিনের

অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে শুক্রবার। কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত ও বাংলাদেশ। এই ম্যাচ ঘিরে যখন আগ্রহ ও উন্মাদনা তুঙ্গে, তখন গোলাপি বলের টেস্ট নিয়ে কী বললেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

ভারতই শেষ

ভারতই শেষ

বিশ্বের সেরা টেস্ট খেলিয়ে দেশগুলির মধ্যে ভারত সবার পরে গোলাপি বলের টেস্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে। তিন বছর আগে বিসিসিআই এই ফর্ম্যাটকে দূরে ঠেলে দিলেও, বোর্ডের সভাপতি হয়ে সেটিকে পূর্ণ মর্যাদা দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কাল অর্থাৎ শুক্রবার থেকে মায়াবী ইডেন গার্ডেন্সে শুরু হচ্ছে ম্যাচ।

প্রশংসায় সচিন তেন্ডুলকর

প্রশংসায় সচিন তেন্ডুলকর

এক সময়ের জাতীয় দলের সতীর্থ তথা ওপেনিং পার্টনার তথা বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁর কথায়, টেস্ট ক্রিকেটে দর্শক টানতে দিন-রাতের ফর্ম্যাট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কারণ এক্ষেত্রে মানুষ কাজ সেরেও মাঠে খেলা দেখতে আসতে পারবেন বলে মনে করেন মাস্টার ব্লাস্টার।

ভিড়ই সব নয়

ভিড়ই সব নয়

সচিন তেন্ডুলকরের ভেবে ভালো লাগছে যে অন্যান্য দেশের মতো ভারতও টেস্ট ক্রিকেটের মর্যাদা ফেরাতে অন্যরকম কিছু করছে। তবে যে কোনও নতুন জিনিসের সফলতা স্টেডিয়াম ভর্তি দর্শক দিয়ে বিচার করা ঠিক নয় বলে মনে করেন মাস্টার ব্লাস্টার।

কিন্তু ইডেনের শিশির

কিন্তু ইডেনের শিশির

গোলাপি বলের টেস্টের প্রশংসা করেও, এ ব্যাপারে প্রশ্নচিহ্ন দাঁড় করিয়েছেন সচিন তেন্ডুলকর। কারণ, ইডেনে একাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলা মাস্টার ব্লাস্টার জানেন যে এ মাঠের প্রধান সমস্যা শিশির। সন্ধ্য়ের পর গোলাপি বল ভিজে গেলে বোলরার তা গ্রিপ করতে পারবেন তো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচিন।

ক্রিকেটের গুনগত মান

ক্রিকেটের গুনগত মান

দেশে টেস্টের কৌলিন্য ফেরাতে দিন-রাতের ফর্ম্যাট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, স্বীকার করেও সচিন তেন্ডুলকরের সতর্কবার্তা, ক্রিকেটের গুনগত মান যেন ঠিক থাকে। তাঁর কথায়, যে যাই করুক, সবকিছু কিন্তু ক্রিকেটেরই জন্য। সেই খেলার আভিজাত্যে যেন কোনও আঁচড় না লাগে, তা নিশ্চিত করতে বলেছেন মাস্টার ব্লাস্টার।

ম্যাচের পর আলোচনা

ম্যাচের পর আলোচনা

সচিন তেন্ডুলকরের কথায়, ইডেন গার্ডেন্সে দেশের প্রথম দিন-রাতের টেস্ট শেষ হয়ে যাওয়ার পর, সেই ম্যাচ নিয়ে আলোচনায় বসা উচিত। এই উদ্যোগ কতটা সফল হল, কোথায় খামতি থেকে গেল, ক্রিকেটে গুনগত মান ঠিক থাকল কিনা, তা খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন সচিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+