শুরুর সেদিন ধোনি সম্পর্কে অধিনায়ক সৌরভকে কী বলেছিলেন সচিন
শুরুর সেদিন ধোনি সম্পর্কে অধিনায়ক সৌরভকে কী বলেছিলেন সচিন
মহেন্দ্র সিং ধোনি আচমকাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোয় দেশের ক্রিকেট প্রেমীরা বেদনাতুর হয়ে পড়েছেন। তেমন হওয়াটাই স্বাভাবিক। ২০১৯ সালের জুলাই ভারতীয় দলের জার্সিতে শেষবার বাইশ গজে নেমেছিলেন দেশের সর্বকালের সেরা অধিনায়ক। এক বছরেরও বেশি সময় পর তাঁকে নীরবেই বিদায় নিতে দেখে ধোনি প্রেমীদের হৃদয় যে কেঁদে উঠবে, তা বলার অপেক্ষা রাখে না। মাহির বিদায়ে আবেগতাড়িত হয়ে পড়েছেন দেশের ক্রিকেটার থেকে প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদেরই অন্যতম মাস্টার ব্লাস্টার স্মৃতির সরণী ধরে অনেকটা হেঁটে জানালেন, শুরুর সেদিন তিনি ধোনি সম্পর্কে সৌরভকে কী বলেছিলেন।

ধোনির কথা শুনেছিলেন সচিন
২০০৪ সালের বাংলাদেশ সফরে ভারতীয় দলে ডাক পেয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তার আগে ২৩ বছরের মাহি সম্পর্কে তিনি অনেক প্রশংসা শুনেছিলেন বলে জানিয়েছেন সচিন তেন্ডুলকর। ধোনির বড় শট নেওয়ার ক্ষমতা সেই সময় ভারতীয় দলের কারও অজানা ছিল না বলেও জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।

শুরুতে ব্যর্থতা
২০০৪ সালের বাংলাদেশ সফরে সেভাবে জ্বলে উঠতে পারেননি মহেন্দ্র সিং ধোনি। কিন্তু সেই সিরিজে ধোনির বেশ কয়েকটা শট তাঁর ও ভারতের তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মনে ধরেছিল বলে জানিয়েছেন মাস্টার ব্লাস্টার। ধোনিকে নিয়ে বিসিসিআই সভাপতির সঙ্গে তাঁর কথা হয়েছিল বলে জানিয়েছেন সচিন।

সৌরভ-সচিন কথা
বাংলাদেশ সফরে মহেন্দ্র সিং ধোনি ব্যর্থ হলেও তাঁর বেশ কয়েকটা শট তাঁর ও টিম ইন্ডিয়ার তৎকালীন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মনে ধরেছিল বলে জানিয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁর বক্তব্য, তিনি দাদাকে জানিয়েছিলেন যে ধোনির বড় শট নেওয়ার ক্ষমতা ঈশ্বর প্রদত্ত। অধিনায়ক সৌরভ তাঁর সঙ্গে একমত হয়েছিলেন বলেও জানিয়েছেন সচিন।

প্রথম দেখা
প্রথম দেখাতেই মহেন্দ্র সিং ধোনিকে পছন্দ করে ফেলেছিলেন সচিন তেন্ডুলকর। ধোনির শক্তিশালী ব্যাট সুইং, শট মারার সময় ভরের রূপান্তর তাঁর মনে ধরেছিল বলে জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।












Click it and Unblock the Notifications