'আরামে ব্যাট চালাতে থাক', রোহিতকে বার্তা সচিনের, শুভেচ্ছা সৌরভেরও

'আরামে ব্যাট চালাতে থাক', রোহিতকে বার্তা সচিনের, হিটম্যানকে শুভেচ্ছা সৌরভেরও

৩৩তম জন্মদিনে শুভেচ্ছার বন্যায় ভেসে গিয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। সাধারণ ক্রিকেট প্রেমীরা তো বটেই, হিটম্যানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাঁর টিমমেটরাও। সেসবের মধ্যে সবচেয়ে স্পেশাল অবশ্যই মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর ও বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা।

আরামে ব্যাট চালাতে থাক, রোহিতকে বার্তা সচিনের, শুভেচ্ছা সৌরভেরও

টুইটারে তরুণ রোহিত শর্মার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন সচিন তেন্ডুলকর। হিটম্যানকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি মাস্টার ব্লাস্টারের কামনা, আগামী বছরগুলিতেও রোহিত যেন আরামে ব্যাট চালিয়ে যেতে পারেন। ঠিক যেমনভাবে গত কয়েক বছর ধরে ক্রিকেটকে শাসন করে এসেছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক।

Wishing you a very special birthday, Rohit! Keep hitting the ball with ease and elegance as you have been doing over the years. Have a safe year ahead. pic.twitter.com/pGDKCYiPx9
— Sachin Tendulkar (@sachin_rt) April 30, 2020

রোহিত শর্মাকে ৩৩তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী বছর দুর্দান্ত কাটুক হিটম্যানের, কামনা করেছেন বিসিসিআই সভাপতি। এই কঠিন সময়ে রোহিত শর্মাকে সুস্থ এবং সুরক্ষিত থাকার আর্জিও জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Happy birthday Rohit @ImRo45 ... god bless and have a great year ahead .. stay safe
— Sourav Ganguly (@SGanguly99) April 30, 2020

১২ বছর পর এমন একটা জন্মদিন পালন করলেন রোহিত শর্মা, যেখানে তাঁর মাথায় ক্রিকেটের চাপ নেই। এই বিশেষ দিনে পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরে দারুণ খুশি হিটম্যান। কেট কাটা থেকে উদযাপন, সবটাই হল ঘরোয়া মেজাজে। সে আনন্দে সামিল হতে পেরে দারুণ খুশি রোহিত শর্মার স্ত্রী রিতিকা ও ছোট্ট মেয়ে সামাইরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+