ইন্ডিয়া সুপারলিগ ফুটবলে কোচি পেল সচিন, কলকাতা সৌরভেরই

তবে কোচি দলকে পেয়েও খুশি লিটল মাস্টার। বললেন, আমি মন থেকে সবসময়ই একজন খেলোয়াড় থাকব। খেলার মধ্য দিয়ে দেশের জন্য ইতিবাচক প্রভাব ফেলতে চাই। আইসিএল তরুণ-যুবকদের জন্য এমন একটি মঞ্চ যেখানে তারা শেখার সুযোগ পাবে এবং নিজেদের প্রতিভাকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারবে।
সচিনের সঙ্গে এই কোচি দলের মালিক পিভিপি ভেঞ্চারের প্রসাদ পটলুড়ি। সেখানে সৌরভের সঙ্গে কলকাতা দলের সহ-মালিক অ্যাটলেটিকো মাদ্রিদ। সৌরভের সঙ্গে এই কলকাতা দলের মালিকের ভূমিকায় রয়েছেন, কলকাতার শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা এবং উৎসব পারেখ।
শুধু খেলার দুনিয়া নয়, অভিনয়ের দুনিয়ার সলমন খান, রণবীর কাপুর এবং জন আব্রাহামও রয়েছেন এই দৌড়ে। লাজং এফসি-র সঙ্গে যৌথভাবে গুয়াহাটি দল নিয়েছেন জন আব্রাহাম। সলমনের দল পুণে। পুণের সহমালিক কপিল ও ধীরাজ ওয়াধবান। অন্যদিকে অভিনেতা রণবীর কাপুর ও বিমল পারেখ যৌথভাবে মুম্বই দল কিনেছেন। মুম্বইয়ের নামী চাটার্ড অ্যাকাউন্টেন্ট বিমল পারেখ।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের মুখ্য স্পন্সরগুলির মধ্যে অন্যতম আইএমজি রিলায়েন্স। তারকা মালিকদের পাশাপাশি ডেন নেটওয়ার্ক (দিল্লি), সান গ্রুপ (বেঙ্গালুরু), ভিডিওকন (গোয়া)যদিও টুর্নামেন্টে একক মালিকানা নিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী ফুটবল সুপারলিগের দল কেনার জন্য ন্যুনতম মূল্য ১২ কোটি টাকা রাখা হয়েছিল। এবং কলকাতা দল কেনার জন্য সবচেয়ে বেশি টাকা খরচ করেছে বলে জানা গিয়েছে। কলকাতা দলের নিলাম শেষ হয় ১৮ কোটি টাকায়।
বিনোদনমূলক খেলার জগতে যেভাবে আইপিএল জনপ্রিয়তা পেয়েছে, আইএসএল-ও জনপ্রিয়তার শিখরে পৌছবে বলে মনে করছেন ফুটবল কর্তারা।












Click it and Unblock the Notifications