সচিনের চাঞ্চল্যকর স্বীকারোক্তি, নেট দুনিয়া উত্তাল
ক্রিকেটের দুনিয়ায় তাঁর নামের পাশে ভগবান শব্দটি ব্যবহার হয়। কিন্তু ভগবানও পারেন না এমন কাজ আছে। এবং স্বীকারোক্তি দিয়েছেন তিনি নিজেই।
ক্রিকেট রেকর্ডের বইয়ের পাতা ওল্টাতে পারলে সচিনের নামের পাশে বিভিন্ন পরিসংখ্যান দেখা যায়। ক্রিকেট দুনিয়া একশটি শতরানের মালিক সচিন তেন্ডুলকর ক্রিকেট ইতিহাসের একটি অধ্যায়।

সচিনের ঝোলায় রয়েছে ৩৪, ৩৪৭ রান। ক্রিকেট দুনিয়ার মাস্টারব্লাস্টারকে ডাকা হয় ক্রিকেটের ভগবান বলে। কিন্তু তিনিও একটি জিনিস পারেন না। আর কেউ নন, সচিন নিজেই নিজের না পারার বিষয়টিকে তুলে ধরছেনে। তাও আবার সোশ্যাল সাইটে।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">I never was a good scorer in this field ;) <a href="https://twitter.com/hashtag/ThrowbackThursday?src=hash">#ThrowbackThursday</a> <a href="https://t.co/fYkWqf6OQl">pic.twitter.com/fYkWqf6OQl</a></p>— sachin tendulkar (@sachin_rt) <a href="https://twitter.com/sachin_rt/status/905763366098128896">September 7, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>যে কোনও সোশ্যাল সাইটেই থ্রো ব্যাক মেমরিজ , অর্থাৎ পুরোন স্মৃতি পোস্ট করার বিষয়টা খুব ইন। সেরকমই করেছেন সচিন। ছবিটিতে ছেলেবেলার সচিনকে বই পড়তে দেখা যাচ্ছে। আর এর সঙ্গে সচিন লিখেছেন , ' এটা একটা ক্ষেত্র যেখানে আমি ভাল স্কোরার নই।'
সচিন আসলে ক্রিকেটে যতটা স্বচ্ছন্দ লেখাপড়ায় নন সেটা সকলেই জানেন। তাঁর স্কোরশিট বা শিক্ষাগত ডিগ্রি নিয়ে কখনই আলোচনা হয় না। কিন্তু নিজে এইভাবে স্বীকরোক্তি দিয়ে সচিন বুঝিয়ে দিলেন তিনি কতটা আলাদা।
একদিনের ক্রিকেটে সচিনের নামের পাশে রয়েছে ৪৯ টি শতরান। ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ ঘটেছিল সচিনের। ২০০ টি টেস্ট খেলা ৫৩.৭৮ গড় তাঁর সংগ্রহ ১৫৯২১ রান। অন্য ক্ষেত্র কত স্কোর করেছেন তা একেবারেই আর বিচার্য থাকে না।
তবে সচিন আগেও জানিয়েছেন তিনি ছেলেবেলায় বেশ দুষ্ট ছিলেন। বাবা-মা কে প্রচুর জ্বালাতনও করেছেন তিনি। তবে বড় হয়েও তাঁর দুষ্টু বুদ্ধি যে ছিল তা জানা যায় ড্রেসিংরুমকেও নাকি বিভিন্ন ভাবে মাতিয়ে রাখতেন তিনি।












Click it and Unblock the Notifications