Sourav Ganguly's Birthday: ‘অনসাইড’ থেকে পেলেন সচিনের শুভেচ্ছা বার্তা, জন্মদিনে দাদাকে সেলাম সতীর্থদের
৮ জুলাই মানেই ভারতীয় ক্রিকেটের দাদাগিগির দিন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫২তম জন্মদিনে মেতেছেন তাঁর ভক্তরা। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে সৌরভ গঙ্গোপাধ্যায় একটা অধ্যায়।জন্মদিনে সকাল থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় প্রিয় দাদাকে শুভেচ্ছা জানালেন তাঁর সতীর্থরা।
দাদিকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন সচিন তেন্ডুলকর। ক্রিকেটার জীবনে সৌরভ ছিলেন অফসাইডের ভগবান। দাদার অফসাইডের প্রতি ভালোবাসার কথা জানিয়েই শুভেচ্ছা জানিয়েছেন লিটল মাস্টার।

সোশাল মিডিয়ায় একসঙ্গে দুজনের ছবি পোস্ট করেছেন সচিন। তার সঙ্গে ক্যাপশন, "অনসাইড থেকে তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, আশা করি সেটা অফসাইডে পৌঁছে যাবে।" মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় মাস্টার শুভেচ্ছাবার্তা। সচিনের পোস্টের বহু মানুষ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন 'মহারাজ'কে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে প্রাক্তন অধিনায়ক তথা বোর্ড সভাপতিকে শুভেচ্ছা জানানো হয়। বোর্ডের শুভেচ্ছা বার্তায় তুলে ধরা হয়েছে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের পরিসংখ্যান।
Sending you birthday wishes from the onside, hoping they reach you on the offside, @SGanguly99! pic.twitter.com/8sd5XtxJvN
— Sachin Tendulkar (@sachin_rt) July 8, 2024
ক্রিকেট ছাড়ার পরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সর্বময় কর্তা হিসেবে সৌরভও ছড়ান তিনি। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভেসে আসছে শুভেচ্ছাবার্তা। তাঁর নিজের দিল্লি ক্যাপিটালসও অভিনব কায়দায় শুভেচ্ছা জানিয়েছে ডিরেক্টর অফ ক্রিকেটকে।
4️⃣2️⃣4️⃣ intl. matches
— BCCI (@BCCI) July 8, 2024
1️⃣8️⃣5️⃣7️⃣5️⃣ intl. runs 👌🏻
3️⃣8️⃣ intl. centuries 💯
Here's wishing former #TeamIndia Captain and former BCCI President @SGanguly99 a very Happy Birthday. 👏 🎂 pic.twitter.com/uxMdtS2fFA
তিক্ততা ভুলে কেকেআরের পক্ষ থেকেও মহারাজকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। রাজবেশে সৌরভের ছবি পোস্ট করে ক্যাপশন হিসেবে কেকেআর লিখেছে, মহারাজা দ্য প্রিন্স অফ ক্যালকাটাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
Maharaja. Dada. The Prince of Kolkata.
— KolkataKnightRiders (@KKRiders) July 8, 2024
Happy Birthday, Sourav Ganguly! 🎂🙌 pic.twitter.com/cEuBQDq0DG
যুবরাজ সিং, হরভজন সিং, বীরেন্দ্র শেহওয়াগ, মহম্মদ কাইফের মতো তরুণ ব্রিগেডের উত্থান হয়েছিল সৌরভের হাত ধরেই। জন্মদিনে প্রিয় দাদাকে শুভেচ্ছা জানালেন যুবি।
একইসঙ্গে বাংলা দলে সৌরভের একদা সতীর্থ লক্ষ্মীরতন শুক্লা, মনোজ তিওয়ারিরা যেমন শুভেচ্ছা জানিয়েছেন তেমনই সিএবির পক্ষ থেকেও প্রাক্তন সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়।
𝐘𝐨𝐮 𝐚𝐫𝐞, 𝐲𝐨𝐮 𝐰𝐞𝐫𝐞 𝐚𝐧𝐝 𝐲𝐨𝐮 𝐰𝐢𝐥𝐥 𝐚𝐥𝐰𝐚𝐲𝐬 𝐛𝐞 𝐚𝐧 𝐢𝐧𝐬𝐩𝐢𝐫𝐚𝐭𝐢𝐨𝐧!! 🏏🎂
— MANOJ TIWARY (@tiwarymanoj) July 7, 2024
Love you 𝐃𝐚𝐝𝐚 and wishing you a very 𝐡𝐚𝐩𝐩𝐲 𝐛𝐢𝐫𝐭𝐡𝐝𝐚𝐲 💐💐🙌🙌@SGanguly99 🫶#HappyBirthdayDada #SouravGanguly pic.twitter.com/GOrhAdU8S8
জীবনের ৫২তম জন্মদিনটা লন্ডনেই কাটাচ্ছেন প্রিন্স অফ ক্যালকাটা। কয়েকদিন আগেই লন্ডনে পাড়ি দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। রাতেই কেট কাটেন স্ত্রী ডোনার সঙ্গে।












Click it and Unblock the Notifications