সচিন পুত্রের দুরন্ত পারফরম্যান্স, বল হাতে জ্বলে উঠলেন অর্জুন

অনুর্ধ্ব ১৯ ট্রফিতে মুম্বইয়ের জার্সি গায়ে উজ্জ্বল পারফরম্যান্স সচিন তেন্ডুলকরের ছেলেরা

বল হাতে দারুণ পারফরম্যান্স অর্জুন তেন্ডুলকরের। মুম্বই বনাম মধ্যপ্রদেশ ম্যাচের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিলেন তিনি। প্রথম ইনিংসে সাদামাটা বোলিং করলেও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট ঝোলায় পুড়লেন সচিন পুত্র।

সচিন পুত্রের দুরন্ত পারফরম্যান্স, বল হাতে জ্বলে উঠলেন অর্জুন

কোচবিহার ট্রফিতে মুম্বইয়ে অনূর্দ্ধ ১৯ দলের হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে এক ইনিংসে পাঁচ উইকেট নিলেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন। বাঁহাতি বোলার অর্জুন বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সের ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২৬ ওভার বল করে ৯৫ রান দিয়ে ৫ উইকেট দখল করেন। যদিও প্রথম ইনিংসে ৪২ রান খরচ করে একটি মাত্র উইকেট পেয়েছিলেন অর্জুন মধ্যপ্রদেশের অনূর্দ্ধ ১৯ দল প্রথম ইনিংসে করে ৩৬১ রান। জবাবে মুম্বই ৫০৬ রান করে। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৪১১ রানে ডিক্লেয়ার করে মধ্যপ্রদেশ। দ্বিতীয় ইনিংসে মুম্বই ১ উইকেটে ৪৭ রান তোলে।শেষপর্যন্ত ম্যাচ ড্র হয়।

সচিন পুত্রের দুরন্ত পারফরম্যান্স, বল হাতে জ্বলে উঠলেন অর্জুন

বাবা ব্যাট হাতে ক্রিকেটের ইশ্বর হলেও অর্জুন মূলত বোলিং অলরাউন্ডার। বাঁ হাতি জোরে বোলার অর্জুন নিয়মিত লর্ডসে অনুশীলন সারেন। সেখানে মহিলা ক্রিকেট বিশ্বকাপের সময় ভারতীয় নেটে বল করেছিলেন অর্জুন। এমনকি দিন কয়েক আগে বিরাট কোহলিদের নেটেও বল করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+