সচিন পুত্রের অর্জুনের আগুনে পারফরম্যান্স, বেলাইন রেল

অনুর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফিতে মুম্বইয়ের জার্সি গায়ে উজ্জ্বল পারফরম্যান্স সচিন তেন্ডুলকরের ছেলেরা

অনুর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফিতে ফের একবার দারুণ পারফরম্যান্স অর্জুন তেন্ডুলকরের। আন্তঃরাজ্য ক্রিকেট টুর্নামেন্টে এখন প্রাথমিক পর্বের খেলা চলছে। সেখানেই বাজিমাত সচিন পুত্রের।

সচিন পুত্রের অর্জুনের আগুনে পারফরম্যান্স, বেলাইন রেল

রেলওয়েজকে দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানে অলআউট করে এক ইনিংস ও ১০৩ রানে ম্যাচ পকেটে পুড়ে নেয় মুম্বই। মুম্বইয়ের জার্সি গায়ে দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেন অর্জুন তেন্ডুলকর। ম্যাচের তৃতীয় দিন সকালে মাত্র ২৬ বলেই রেলওয়েজর গতি থামিয়ে দেয় মুম্বই। আগের দিনই চার উইকেট ব্যাগে পুড়েছিলেন তিনি। এদিন সকালে আরও একটি উইকেট পকেটে পুড়ে নিয়ে বাজিমাত করেন তিনি।

রেলওয়েজকে দ্বিতীয় ইনিংসে ১৩৬ রানে প্যাক আপ করে পাঁচ ম্যাচে ১৮ পয়েন্ট পকেটে পুড়ে নক আউট পর্বের দাবিদার হয়ে থাকল। মুম্বই এই ম্যাচে প্রথম ইনিংসে ৩৮৯ রান করে। অন্যদিকে রেলওয়েজ ১৫০ ও ১৩৬ রান করে আউট হয়ে যায়।

এর আগেও বল হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন অর্জুন তেন্ডুলকর। মুম্বই বনাম মধ্যপ্রদেশ ম্যাচের দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। প্রথম ইনিংসে সাদামাটা বোলিং করলেও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট ঝোলায় পুড়েছিলেন সচিন পুত্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+