সচিন তেন্ডুলকরের সেই মরু-ঝড় মনে পড়ছে! ফিরে দেখা ২২ এপ্রিল

সচিন তেন্ডুলকরের সেই মরু-ঝড় মনে পড়ছে! ফিরে দেখা ২২ এপ্রিল

২২ বছর আগের ২২ এপ্রিল শারজাহ-তে মরু-ঝড় তুলেছিলেন সচিন তেন্ডুলকর। শক্তিশালী অস্ট্রেলিয় বোলিং-কে ক্লাব স্তরে নামিয়ে আনা মাস্টার ব্লাস্টারের সেই ইনিংস বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা বলে গণ্য করা হয়। ফিরে দেখা সেই মরু-ঝড়।

ভারত বনাম অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া

১৯৯৮ সালে শারজাহ-তে হওয়া ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচ খেলতে নেমেছিল ভারত। ২২ এপ্রিল হওয়া ওই ম্যাচে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৪ রান তুলেছিল অজিরা। সর্বোচ্চ ১০১ রান করেছিলেন মাইকেল বিভান। ভারতকে ২৬ রানে ম্যাচ হারিয়েছিল অস্ট্রেলিয়া।

ভারতের জবাব

ভারতের জবাব

মাঝে তুষার ঝড়ে খেলা কিছু সময়ের জন্য কমিয়ে দেওয়া হয়। ৪৬ ওভারে ২৭৬ রানের লক্ষ্য দেওয়া হয় ভারতের সামনে। নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫০ রানের বেশি তুলতে পারেনি ভারতীয় ক্রিকেট দল।

লড়েছিলেন সচিন

লড়েছিলেন সচিন

ভারত হারলেও সেই ম্যাচ ১৩১ বলে ১৪৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সচিন তেন্ডুলকর। ডেমিয়ান ফ্লেমিং, মাইকেল কাসপরভিচ, শেন ওয়ার্ন সম্বৃদ্ধ অস্ট্রেলিয় বোলিং আক্রমণের বিরুদ্ধে ৯টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। সচিনের সেই ইনিংসকে মরু-ঝড়ের সঙ্গে তুলনা করা হয়।

ফাইনালেও শতরান

ফাইনালেও শতরান

এর ঠিক দুই দিন পর একই মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওই সিরিজের ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল ভারত। সেই ম্যাচেও আগে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৭২ রান করেছিল অস্ট্রেলিয়া। জবাবে ৪৮.৩ ওভারে চার উইকেট হারিয়েই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। সৌজন্যে সচিন তেন্ডুলকরের আরও একটি অনবদ্য ইনিংস। সেদিন ১৩১ বলে ১৩৪ করেছিলেন মাস্টার ব্লাস্টার। ১২টি চার ও ৩টি ছক্কা এসেছিল তাঁর ব্যাট থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+