হাসপাতালে ভর্তির পর কেমন আছেন করোনা আক্রান্ত সচিন, জানালেন তাঁর বাল্যবন্ধু
হাসপাতালে ভর্তির পর কেমন আছেন করোনা আক্রান্ত সচিন, জানালেন তাঁর বাল্যবন্ধু
করোনা আক্রান্ত সচিন তেন্ডুলকর ভর্তি রয়েছেন মুম্বইয়ের হাসপাতলে। তা জানার পর থেকেই আশঙ্কার প্রহর গুনছেন বিশ্বের ক্রিকেট প্রেমীরা। কিংবদন্তির আরোগ্য কামনায় সামিল হয়েছেন রথী-মহারথীরা। সেসবের মধ্যে যে খবরটি জানার জন্য মানুষ আকুল হয়ে রয়েছেন, সেই সচিনের স্বাস্থ্যের পরিস্থিতি জানা গেল অবশেষে। এ ব্যাপারে মুখ খুললেন মাস্টার ব্লাস্টারের বাল্যকালের বন্ধু।

কী জানালেন সচিনের বন্ধু
করোনা ভাইরাসে আক্রান্ত হলেও সচিন তেন্ডুলকরের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তাঁর বাল্যকালের বন্ধু অতুল রানাডে। তিনি জানিয়েছেন যে দুর্ভাবনার কোনও কারণ নেই। সাবধনতা অবলম্বন করার জন্যই মাস্টার ব্লাস্টারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বন্ধু রানাডে। তাঁর কথায়, হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সচিনের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে পারবেন ডাক্তাররা। তাই এহেন পদক্ষেপ বলে জানিয়েছেন রানাডে।

সচিনের শরীরে করোনার মৃদু সংক্রমণ
সপ্তাহ দুয়েক আগে রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। কিংবদন্তি সচিন তেন্ডুলকরের নেতৃত্বে সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ভারতীয় লিজেন্ডরা। ওই টুর্নামেন্ট শেষ হওয়ার কিছুদিন পরেই মাস্টার ব্লাস্টারের শরীরে কোভিড ১৯-এর সংক্রমণ ধরা পড়ায় রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের ওপর দায় চাপাচ্ছে ক্রিকেট মহল।

হাসপাতালে ভর্তি কিংবদন্তি
শুক্রবার সকালে সচিন তেন্ডুলকরের একটি টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে তিনি নিজের হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানান। তা বলে চিন্তার কোনও কারণ আছে, এমন কোনও সংবাদ শোনাননি করোনা আক্রান্ত মাস্টার ব্লাস্টার। জানিয়েছেন, ডাক্তারদের পরামর্শেই বড়কিছু ঘটার আগে সাবধনতা অবলম্বন করার জন্যই তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

করোনা আক্রান্ত অন্যান্য প্রাক্তন ক্রিকেটার
সচিন তেন্ডুকরের সঙ্গে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে যাঁরা অংশ নিয়েছিলেন, তাঁদের মধ্যে অনেকেই ইতিমধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেই তালিকার রয়েছেন ইরফান পাঠান, ইউসুফ পাঠান এবং সুব্রামনিয়াম বদ্রীনাথ। প্রত্যেকের আরোগ্য কামনায় সামিল হয়েছে দেশ।












Click it and Unblock the Notifications