'খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল ভারতীয় ক্রিকেট', সচিনের স্বীকারোক্তিতে চমকে যাবেন
সচিনের নিদারুণ স্বীকারোক্তি ভারতীয় ক্রিকেট নিয়ে। মাস্টারব্লাস্টারের কথায় জানুন সত্যিটা। Keyword:india,sachin tendulkar,cricket,cricketer,ভারত,সচিন তেন্ডুলকর, ক্রিকেট, ক্রিকেটার
২০০৭-র বিশ্বকাপে ভারত যে হতশ্রী পারফরম্যান্স করেছিল তা স্বীকার করে নিয়েছেন সচিন তেন্ডুলকর।
গড়াপেটা পরবর্তী সময়ে ২০০৬-০৭ মরসুম যে ভারতীয় ক্রিকেট সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। আর তারই প্রভাব পড়েছিল ভারতীয় ক্রিকেটে।

২০০৭-র বিশ্বকাপে ভারতের জঘন্য পারফরম্যান্স। শেষ আটেও পৌঁছতে না পারা। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের কাছে হার। তবে এই ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেটে আমূল পরিবর্তন এসেছে। সচিন বলেন, 'আমার মনে হয় ২০০৬-০৭ আমাদের জন্য সব থেকে খারাপ সময় ছিল। ২০০৭ বিশ্বকাপের সুপার আটেও পৌঁছতে পারিনি। সেখান থেকেই আমরা ঘুরে দাঁড়িয়েছিলাম। নতুন ভাবনা-চিন্তা দিয়ে নতুন ভাবে শুরু হয়েছিল।'
রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বে ভারতকে বাংলাদেশের পাশাপাশি হারতে হয়েছিল শ্রীলঙ্কার বিরুদ্ধেও। যার ফল প্রথম রাউন্ডেই ছিটকে যেতে হয়েছিল ভারতকে। সচিন আরও বলেছেন, 'আমাদের অনেককিছু পরিবর্তন করতে হত। সেটা আদৌ ঠিক ছিল না ভুল আমরা জানতাম না। কিন্তু রাতারাতি পরিবর্তন সম্ভব ছিল না। ফলাফলের জন্য অপেক্ষা করতে হত।' এর পর অবশ্য সব থেকে চ্যালেঞ্জের কথাটাই বলে ফেলেছেন মাস্টার ব্লাস্টার। বলেন, 'যে ভাবে এই সুন্দর ট্রফি হাতে নিতে আমার সময় লেগে গিয়েছিল ২১ বছর।' ২০১১তে ধোনির অধিনায়কত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত।












Click it and Unblock the Notifications