বিরাট এবং তাঁর মধ্যে কে সেরা জানিয়ে দিলেন সচিন
বিরাট এবং তাঁর মধ্যে কে সেরা জানিয়ে দিলেন সচিন
ব্যাটিং দক্ষতার জন্য সচিন তেন্ডুলকরের সঙ্গে অনেকেই তুলনা টানেন বিরাট কোহলির। সচিনের মতোই তাঁর ব্যাটিং দক্ষতা বিরাটকে আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা করে তুলেছে। যদিও ধারাবাহিকতারা নিরিখে সচিনের স্তরে নিজেকে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন বিরাট।

২০১৯ থেকে তাঁর ব্যাটে শতরানের দেখা নেই। সচিনের অধিকাংশ রেকর্ড বিরাটের পক্ষে অদূর ভবিষ্যতে ভাঙা সম্ভব না হলেও সচিনের মাইলস্টোনই ছুঁয়ে ফেলেছেন বিরাট।
যার ফলে সচিনের সঙ্গে একাধিক বার তুলনায় উঠে এসেছে বিরাট কোহলির নাম। অনেকেই মনে করেন অবসর নেওয়ার আগে সচিনের মতোই ভুরিভুরি রানের অধিকারী হবে বিরাট এবং একই সঙ্গে শততম শতরানের নজির তিনিও স্পর্শ করবেন। বহু ক্রিকেটপ্রেমী প্রশ্ন তুলতে শুরু করেছেন কে সেরা, সচিন নাকি বিরাট? এর উত্তরে অধিকাংশ্ই যেখানে সচিনকে বেছে নেবেন, সেখানে তরুণ প্রজন্ম এগিয়ে রাখবে বিরাটকে।
এ বার এই প্রশ্নের জবাব একটু অন্য ভাবে দিলেন 'ক্রিকেট ঈশ্বর' সচিন তেন্ডুলকর। সম্প্রতি আমেরিকার সাংবাদিক গ্রাহাম বেনসিঙ্গার তাঁর ইউটিউব চ্যানেলে এই একই প্রশ্ন জিজ্ঞাসা করেন মাস্টার ব্লাস্টারকে। তিনি জিজ্ঞাসা করেন, "কে সেরা ক্রিকেট প্লেয়ার- সচিন নাকি বিরাট?" এই প্রশ্নের জবাবে লিটল মাস্টার বলেন, "কেমন হয় যদি আমরা দু'জনেই একই দলে থাকি?"
উল্লেখ্য, গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত এক নজির স্পর্শ করেন বিরাট কোহলি। সচিন তেন্ডলুকরের পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে ঘরের মাঠে পাঁচ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন বিরাট। এই সিরিজে দেশের জার্সিতে শততম টেস্টটি খেলেছেন বিরাট। মজার বিষয় হল সচিনও দেশের মাটিতে পাঁচ হাজার রান পূর্ণ করেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সদ্য সমাপ্ত ওডিআই সিরিজে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।
দুর্দান্ত নজির ওডিআই সিরিজে স্পর্শ করলেও রানের খরা অব্যহত রয়েছে বিরাটের। প্রথম একদিনের ম্যাচে ৮ রান করেছিলেন বিরাট। দ্বিতীয় ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিরাট কোহলির ব্যাট থেকে আসে ১৮ রান। তৃতীয় ম্যাচে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন বিরাট কোহলি।
টি-২০ সিরিজেও রানের খরা অব্যহত ছিল বিরাটের ব্যাটে। ব্যক্তিগত ১৭ রানে প্যাভিলিয়নে ফেরেন প্রাক্তন ভারত অধিনায়ক।












Click it and Unblock the Notifications